সুপ্রিম কোর্টের নির্দেশে পার্থর জামিন, জেল মুক্তির আগে ফুরফুরে মেজাজে প্রাক্তন শিক্ষামন্ত্রী

গত কাল জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর কয়েক দিনের মধ্যেই জামিন পেতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গতকালই জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে সেই অর্থে কোন প্রমাণ আদালতের বিচারকের কাছে জমা করতে পারেনি কেন্দ্রীয় সংস্থা ইডি। গতকাল ইডিকে একহাত নিয়ে বিচারপতি জামিন দেন বালুকে। ব্যাক্তিগত ৫০ লক্ষ টাকার বন্ডে জামিন পেয়েছেন জ্যতিপ্রিয় মল্লিক। এবার পার্থ চট্টোপাধ্যায়ের পালা। সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেতে চলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ আর রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় ওতপ্রতভাবে জড়িয়ে বলে আদালতে একাধিকবার জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু সিবিআই হোক বা ইডি কোন সংস্থাই পর্যাপ্ত প্রমাণ জমা করতে পারেনি আদালতে। শুধুমাত্র প্রভাবশালী তত্ত্বে দুই মন্ত্রীকে জেলবন্দি রাখা হয়েছে মাসের পর মাস। এরই মধ্যে গত কাল জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর কয়েক দিনের মধ্যেই জামিন পেতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়।

সুপ্রিম কোর্টের নির্দেশে পার্থর জামিন, জেল মুক্তির আগে ফুরফুরে মেজাজে প্রাক্তন শিক্ষামন্ত্রী

সুপ্রিম কোর্টের নির্দেশে পার্থর জামিন, জেল মুক্তির আগে ফুরফুরে মেজাজে প্রাক্তন শিক্ষামন্ত্রী
সুপ্রিম কোর্টের নির্দেশে পার্থর জামিন, জেল মুক্তির আগে ফুরফুরে মেজাজে প্রাক্তন শিক্ষামন্ত্রী

দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। একাধিক বার শুনানির পর সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়ে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। এদিকে পার্থর সঙ্গিনী অর্পিতা জামিন পেয়েছেন আগেই। জেল থেকে বেরিয়ে তাঁর সঙ্গে ভালভাবে সময় কাটাতে পারবেন এটা ভেবেই হয়ত কিছুটা ফুরফুরে মেজাজে রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী।

আজ আদালত চত্বরে হঠাৎ দেখা। ফের পাশাপাশি, ফের মুখোমুখি ওরা। একজন সদ্য জামিনে মুক্তি পেয়েছেন। আর একজন এখনও অবধি জেলবন্দি। এর আগে এজলাসে একাধিকবার দেখাও হয়েছে দু’জনের। একে অপরের দিকে তাকিয়ে কখনও মিষ্টি হাসিও হেসেছেন। এবার আদালত কক্ষ থেকে বেরিয়ে কথা হল পার্থ-অর্পিতার। অর্পিতাকে দেখে পার্থ হাসিমুখে শুধু বলেন, ‘আসি, ভাল থেকো’। তবে কী শীঘ্রই ফের দেখা হতে চলেছে তাঁদের?

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত