বুধবার সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে একাধিক কর ছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি। যা নিয়ে সারা দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু এই বাজেটে আশার আলো নেই। এই বাজেট অপারচুনিস্টিক। এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২৪ এর নির্বাচনের আগে মধ্যবিত্তদের জন্য বিরাট করছাড় মোদি সরকারের। কর ছাড় নিয়ে বাজেট পেশের দিন বিরাট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নয়া আয়কর ব্যবস্থা অনুযায়ী, ৩ লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না। ৩ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ। ১৫ লক্ষ টাকার উপরে আয়কর দিতে হবে ৩০ শতাংশ।
চলতি বছরের বাজেটে ডিজিটাল কারেন্সি নিয়ে সরকার কী ঘোষণা করে সেদিকে সকলের নজর ছিল। সেই মতো এদিন প্যান ও আধার নিয়ে বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর কথায়, ডিজিট্যাল ক্ষেত্রে প্যান কার্ডই হবে মূল পরিচয়পত্র। বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
প্রধানমন্ত্রী আবাস যোজনাকে কেন্দ্র করে ক্রমাগত চাপানুতোর শুরু হয়েছে। এরই মধ্যে বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ ৬৬ শতাংশ বাড়ানো হয়েছে। যার এই মুহুর্তে পরিমাণ ৭৯ হাজার কোটি টাকা।
বাজেট পেশের সময় অর্থনমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, গত বাজেটের ওপর ভিত্তি করে এবারের বাজেট তৈরি করা হয়েছে। সারা বিশ্ব উজ্জ্বল অর্থনীতির দেশ হিসাবে ভারতকে দেখে। আমাদের দৃষ্টি কিছু অর্থনৈতিক সংস্কারের দিকে থাকবে। পিছিয়ে পড়া মানুষের কথা ভেবে এই বাজেট পেশ। জানালেন অর্থমন্ত্রী।
চলতি মাসেই শুরু বাজেট অধিবেশন। আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। আগামী এপ্রিল মাসের ৬ তারিখ শেষ হবে অধিবেশন। সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, আগামী ৬৬ দিনের মধ্যে ২৭ দিন চলবে অধিবেশন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্যে দিয়ে শুরু হবে অধিবেশন। ২৪ এর নির্বাচনের আগে এবছরের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে একাধিবার রাজনৈতিক উদ্দেশ্যে ইডি, সিবিআইকে নিয়ে অভিযোগ তুলেছেন। আর এবার বিরোধীদের সেই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে ইডিকে স্বাধীন এবং স্বতন্ত্র সংস্থা বলেই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।