Nirmala Sitharaman: ইডি সমাজের কল্যাণের কাজ করছে, বিরোধীদের অভিযোগকে কড়া ভাষায় আক্রমণ নির্মলার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে একাধিবার রাজনৈতিক উদ্দেশ্যে ইডি, সিবিআইকে নিয়ে অভিযোগ তুলেছেন। আর এবার বিরোধীদের সেই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে ইডিকে স্বাধীন এবং স্বতন্ত্র সংস্থা বলেই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে এক সাংবাদিক সম্মেলনে ইডি’র ঢালাও প্রশংসা করেন।

আরও পড়ুন: ফের বিপুল টাকার হদিশ রাজ্যে, শিবপুরের একটি গাড়ি ভিতরে মিলল কোটি-কোটি টাকা

শনিবার ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র পদক্ষেপের প্রতিক্রিয়া প্রসঙ্গে  অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “ইডি একটি  সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান”। বেআইনি আর্থিক তছরুপের ঘটনায় দেশ জুড়ে একাধিক স্থানে ইডি অভিযান নিয়ে এদিন মুখ খোলেন তিনি। একই সঙ্গে ইডিকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে, বিরোধীদের এমন অভিযোগকে কার্যত নস্যাৎ করে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

ইডি সমাজের কল্যাণের কাজ করছে, বিরোধীদের অভিযোগকে কড়া ভাষায় আক্রমণ নির্মলার
ইডি সমাজের কল্যাণের কাজ করছে, বিরোধীদের অভিযোগকে কড়া ভাষায় আক্রমণ নির্মলার

ইডি সমাজের কল্যাণের কাজ করছে, বিরোধীদের অভিযোগকে কড়া ভাষায় আক্রমণ নির্মলার

6 4

এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখা সময় ইডির একাধিক অভিযানের প্রাসঙ্গিকতা এবং বিরোধী শিবিরের অভিযোগের উত্তরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন ইডি’র তদন্তে সরকারের হস্তক্ষেপের প্রসঙ্গ উড়িয়ে তিনি বলেন, ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আয়কর বিভাগ সহ একাধিক তদন্তকারী প্রতিষ্ঠানগুলি বেআইনি আর্থিক তছরুপ সহ নাগরিক সমাজের কল্যাণে কাজ করে চলেছে’। তাদের একের পর এক অভিযান মিডিয়ার দৌলতে সকলের সামনে এসেছে। সেই অভিযান কতটা প্রাসঙ্গিক তাও সকলের সামনে জলের মত পরিষ্কার”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন