হঠাৎ শারীরিক অবনতি এনসিপি প্রধান শরদ পাওয়ারের। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে আশা করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই মুক্তি পাবেন তিনি। হঠাৎ করে বর্ষীয়ান নেতার অসুস্থতার খবরে রাজনৈতিক মহলের শোরগোল।
সর্বাধিক সংখ্যক বিধায়কদের নিয়ে গুয়াহাটিতে থেকেই উদ্ধভ ঠাকরেদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিক্ষুব্ধরা। এরপর মহারাষ্ট্রের সরকার ভাঙার পক্ষেই যুক্তি রাখলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। চাইলে সরকার ভাঙতে রাজি, কিন্তু বিক্ষুব্ধরা এসে কথা বলুক।
সমস্ত বিরোধী দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই সক্রিয় হয়েছে সমস্ত বিরোধী দলের নেতৃত্ব। তবে এখনও দুরত্ব মিটিয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি কংগ্রেস। কিন্তু মমতার সুরে সুর মেলাচ্ছে বিক্ষুব্ধরা। দ্রুত সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য হাইকম্যান্ডকে আর্জি জানাচ্ছেন কংগ্রেস বিক্ষুব্ধরা। সমমনস্ক সমস্ত দলগুলিকে দ্রুত একজোট হওয়ার বার্তা দিচ্ছেন জি-২৩ অন্তর্ভুক্ত নেতারা।
মমতার আহ্বানে সাড়া দিয়ে সক্রিয় হয়েছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। মুম্বইয়ে বিরোধী দলগুলিকে নিয় বৈঠকের পরিকল্পনাও ছিল তাঁর। কিন্তু এরই মধ্যে জল্পনা বাড়াচ্ছে দিল্লিতে রাহুল-পাওয়ারের বৈঠক। শোনা যাচ্ছে, বিরোধী বৈঠকের আগে দিল্লিতে মুখোমুখি রাহুল-পাওয়ার।
সুবক্তা স্বরা, রাজনিতীতে আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরা ভাস্করের প্রশ্নের উত্তর দেওয়ার পর নেত্রীকে জিজ্ঞাসা করলেন তিনি, এত সুন্দর কথা বলেন স্বরা, রাজনীতিতে যোগ দিচ্ছেন না কেন?