নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার হঠাৎ বেপাত্তা শিবসেনার মন্ত্রী সহ ২২ জন বিধায়ক। শোনা যাচ্ছে ২২ জন বিধায়ক এই মুহুর্তে রয়েছেন সুরাতে। তাই সরকার বাঁচাতে ঘুম উড়েছে মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, বিক্ষুব্ধদের ভাঙন ধরাতে দু’জনকে সুরাত পাঠাচ্ছে উদ্ধভ ঠাকরে। মিলিন্দ নারভেকর এবং সাংসদ রঞ্জন ভিকারেকে পাঠাচ্ছেন তিনি।
আরও পড়ুনঃ Maharashtra: শাহি সাক্ষতে মন্ত্রী সহ ২২ বিধায়ক! মহারাষ্ট্রে টলমল মহাবিকাশ আগাধি সরকার
অন্যদিকে এই মুহুর্তে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী ঠিক করতে দিল্লিতে বৈঠক করছেন শরদ পাওয়ার। সূত্রের খবর, দিল্লিতে বৈঠক সেরে মুম্বই যাবেন তিনি। আজই সন্ধ্যে সাড়ে ৮ টা নাগাদ উদ্ধভ ঠাকরের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর।

অন্যদিকে, সরকার বদলের ইঙ্গিত পেয়েই অমিত শাহের সঙ্গে সাক্ষাতে উপস্থিত হয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই আমেদাবাদে নিয়ে যাওয়া হবে। সেখানে অমিত শাহের সঙ্গে দেখা করবেন তাঁরা। তাই আমেদাবাদ যাওয়ার আগেই সুরাতে বিধায়কদের সঙ্গে দেখা করবে উদ্ধভের দুই দূত।
বিক্ষুব্ধদের ভাঙন ধরাতে দূত পাঠাচ্ছে উদ্ধভ, মুখ্যমন্ত্রীর বাসভবনে আটকে ৩৫

প্রসঙ্গত, ২৮৮ টি আসন বিশিষ্ট মহারাষ্ট্রের মধ্যে মহাবিকাশ আগাধির বিধায়কের সংখ্যা ১৬৮। এনডিএর বিধায়কের সংখ্যা ১১৩ জন। নির্দল প্রার্থীদের সংখ্যা ৬। শিবসেনার ২১ জন এবং নির্দলের একজন এই মুহুর্তে সুরাতে ক্যাম্প গড়েছেন। সরকার আটকাতে ৩৫ জন বিধায়কদের নিয়ে আসা হয়েছেন মুখ্যমন্ত্রীর বাসভবনে।



