Maharashtra: শাহি সাক্ষতে মন্ত্রী সহ ২২ বিধায়ক! মহারাষ্ট্রে টলমল মহাবিকাশ আগাধি সরকার

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এমনিতেই টলমল অবস্থা জোড়াতালি দিয়ে গড়া মহারাষ্ট্রের মহাবিকাশ আগাধি সরকার। সোমবার ক্রশ ভোটিংয়ের অভিযোগ উঠেছিল একনাথ শিন্ডের বিরুদ্ধেই। মঙ্গলবার পরিস্থিতি আরও বিপাকে যেতে শুরু করল। কারণ, ২২ জন বিধায়কদের নিয়ে বেপাত্তা মহারাষ্ট্রের নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডে। জানা যাচ্ছে, সুরাতে একটি হোটেলে রয়েছেন তাঁরা। সেখান থেকেই বিরাট ঘোষণা করতে পারেন। শাহি সাক্ষতে মন্ত্রী সহ ২২ বিধায়ক? দেবেন্দ্র ফড়নবীশের দিল্লি সফরে শুরু জল্পনা।

আরও পড়ুনঃ Wriddhiman Saha: জাতীয় দলে ফের নিয়ে এবার মুখ খুললেন ঋদ্ধিমান, কি বললেন তিনি

শিবসেনা সূত্রে খবর, মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে এবং পর্যটন মন্ত্রী আদিত্য ঠাকরের দাপটের কারণে অন্যান্য দফতরগুলিকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না। এই অভিযোগ উঠেছে বারবার। সেকারণেই শিবসেনার মধ্যে ভাঙন ধরেছে। আর তাতেই সকার রক্ষা করতে হিমশিম খাচ্ছে মহাবিকাশ আগাধি সরকার।

গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন সঞ্জয় রাউত। তিনি জানিয়েছেন, মধ্যপ্রদেশের মতো উদ্ধব ঠাকরের সরকার ভাঙার চেষ্টা করছে বিজেপি। কিন্তু শিবসেনার কর্মীরা দলের পরতি অনুগত। তাই এটা হবে না বলেও মনে করছেন তিনি।

শাহি সাক্ষতে মন্ত্রী সহ ২২ বিধায়ক, তুমুল শোরগোল মহারাষ্ট্রে
শাহি সাক্ষতে মন্ত্রী সহ ২২ বিধায়ক, তুমুল শোরগোল মহারাষ্ট্রে

গত সোমবার থেকেই ক্রস ভোটিং করে শোরগোল ফেলে দিয়েছেন একনাথ শিন্ডে। এমএলসি নির্বাচনে শিবসেনা ১১ ভোট হেরেছে এবং বিজেপি প্রার্থী প্রসাদ লাড জিতেছেন। পরাজিত হন কংগ্রেস প্রার্থী চন্দ্রকান্ত হান্ডোরে। এরপরে শিন্ডে এবং তার সমর্থকদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

Image

সঞ্জয় রাউত আরও জানিয়েছেন, একনাথ শিন্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এখনই বিশেষ কিছু বলতে চান না তাঁরা। এবিষয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে কথা বলেছেন তিনি। তিনি আরও বলেন, কিছু বিধায়কের সঙ্গে কথা হয়েছে অনেকে বিধায়ক ফিরে আসতে চাইছেন। কিন্তু তাঁদের ফেরত পাঠানো হচ্ছে না।

শাহি সাক্ষতে মন্ত্রী সহ ২২ বিধায়ক, তুমুল শোরগোল মহারাষ্ট্রে

শাহি সাক্ষতে মন্ত্রী সহ ২২ বিধায়ক, তুমুল শোরগোল মহারাষ্ট্রে
শাহি সাক্ষতে মন্ত্রী সহ ২২ বিধায়ক, তুমুল শোরগোল মহারাষ্ট্রে

শোনা যাচ্ছে, থানে এলাকার গুরুত্বপূর্ণ নেতা একনাথ শিন্ডে আর কিছু সময়ের মধ্যেই সাংবাদিক বৈঠক করে সবটা জানাবেন। অন্যদিকে, সরকার বদলের ইঙ্গিত পেয়েই অমিত শাহের সঙ্গে সাক্ষাতে উপস্থিত হয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই আমেদাবাদে নিয়ে যাওয়া হবে। সেখানে অমিত শাহের সঙ্গে দেখা করবেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর