Swara-Mamata: সুবক্তা স্বরা, রাজনিতীতে আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  মুম্বইতে গিয়ে সেখানকার বিশিষ্টজনেদের সঙ্গে বৈঠক করলেন বাঙলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা সমাজকর্মী স্বরা ভাস্কর। আর সেখানেই কৌশলে আসল বার্তাটা দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরা ভাস্করের প্রশ্নের উত্তর দেওয়ার পর নেত্রীকে জিজ্ঞাসা করলেন, এত সুন্দর কথা বলেন স্বরা, রাজনীতিতে যোগ দিচ্ছেন না কেন?

আরও পড়ুনঃ অসুস্থ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ভর্তি এসএসকেএম হাসপাতালে

ওয়াকিবহাল মহল বলছেন, তাহলে কী ঘুরিয়ে তৃণমূলে যোগ দেওয়ার অফারটাই স্বরাকে দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজ মুম্বইয়ে বিশিষ্টজনেদের সঙ্গে বৈঠক করেন বাঙলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিনেত্রী স্বরা ভাস্কর(Swara Bhasker) বলেন, “খেলা হয়ে গেছে। দিদি দেখিয়ে দিয়েছে। আপনি আমাদের কাছে অনুপ্রেরণা।”

অভিনেত্রী স্বরা ভাস্করকে বরাবরই বিজেপি বিরোধী নানান আন্দোলনের সাক্ষী হতে দেখা গিয়েছে৷ জেএনইউয়ে বামদের সমর্থনে ছিলেন স্বরা৷ বুধবার মুম্বইয়ে বিশিষ্টজনেদের এই বৈঠকে স্বরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন, জাতীয় রাজনীতিতে কোনওদিনও ক্ষমতায় এলে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ইস্যুগুলি কী কী হবে? এর উত্তর দেন বাংলার মুখ্যমন্ত্রী৷

সুবক্তা স্বরা, রাজনিতীতে আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

সুবক্তা স্বরা, রাজনিতীতে আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
সুবক্তা স্বরা, রাজনিতীতে আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

তবে শেষে স্বরাকে তিনি বলেন, রাজনীতিতে কেন যোগ দিচ্ছেন না তিনি? বুধবারের এই বৈঠকে জাভেদ আখতার, সুধীর কুলকর্নি, স্বরা ভাস্করের মতো একাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন। বিশিষ্ট সুরকার জাভের আখতারের পৌরহিত্যেই এই বৈঠকে মমতা মুখোমুখি হন বিশিষ্টজনেরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর