পঞ্চায়েতের আগেই সরগরম রাজ্য-রাজনীতি! উপনির্বাচনে জিতে ৩ মাসের মধ্যেই দল বদল করেছেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। ঘাটালে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন বাইরন। তার বিধায়কের এই যোগদানের ফলে ফের বড়সড় ধাক্কা খেয়েছে কংগ্রেস-সিপিএম। তবে দলবদলের ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক বিরোধী দলগুলি!
জেল-জরিমানা করে নওশাদ সিদ্দিকিকে রোখা যাবে না। মানুষের জন্য লড়াই চালিয়ে যাবে। শনিবার আদালত থেকে বেরিয়ে এমনটাই মন্তব্য করে বসলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। একইসঙ্গে জেলে আটকে রাখার জন্যেই তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ তোলা হয়েছে বলেও জানান নওশাদ।
আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলার মিছিলে গ্রেফতার হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ অন্যান্য নেতারা। বুধবার তাঁদের আদালতে পেশের সময় রাজ্য সরকারকে কটাক্ষ করতে দেখা যায় আইএসএফ বিধায়ককে। তাঁর কথায়, যা চলছে হেনস্থা ছাড়া কিছু নয়।
ভাঙড়ে বেয়াইনি টিকা কেন্দ্র চালাচ্ছে তৃণমূল, ভুয়ো ভ্যাকসিনের পর এবার বেআইনি টিকা কেন্দ্র ভাঙড়ে। ফের বিতর্ক শুরু করোনা ভ্যাকসিন নিয়ে। এবার বেআইনি টিকা কেন্দ্র নিয়ে সোচ্চার হলেন সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকি।