নজরবন্দি ব্যুরোঃ ভাঙড়ে বেয়াইনি টিকা কেন্দ্র চালাচ্ছে তৃণমূল, থানায় অভিযোগ দায়ের নওশাদের। ভুয়ো ভ্যাকসিনের পর এবার বেআইনি টিকা কেন্দ্র ভাঙড়ে, ফের বিতর্ক শুরু করোনা ভ্যাকসিন নিয়ে। এবার বেআইনি টিকা কেন্দ্র নিয়ে সোচ্চার হলেন সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকি। পুলিশের দ্বারস্থ হলেন আইএসএফ(ISF) বিধায়ক।
আরও পড়ুনঃ রাজ্যে আজ করোনায় মৃত্যু ১৩ জনের, আক্রান্ত ৮১২। #CoronaUpdate


ভাঙড় থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসারকে ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। চিঠিতে তিনি লিখেছেন, ভাঙড়ে বেয়াইনি টিকা কেন্দ্র চালাচ্ছে তৃণমূল। ভাঙড় ১ নং ব্লকের অন্তর্গত নারায়ণপুর অঞ্চলের খরম্ব এলাকায় চলছে এই বেয়াইনি টিকাকেন্দ্র। যার সাথে রাজ্য স্বাস্থ্য দফতরের কোন যোগাযোগ নেই।
ভাঙড়ে বেয়াইনি টিকা কেন্দ্র চালাচ্ছে তৃণমূল, থানায় অভিযোগ দায়ের নওশাদের।

বিধায়ক নওসাদের আবেদন, পুলিশ যেন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করে। প্রসঙ্গত, কিছুদিন আগেও একটি বেয়াইনি টিকাকেন্দ্রের সন্ধান পেয়েছিল পুলিশ। ডায়মন্ড হারবারের ১ নম্বর ব্লকের একটি উপস্বাস্থ্য কেন্দ্রে টিকাকেন্দ্রের কো-অর্ডিনেটর এর ভূমিকায় ছিলেন অভিযুক্ত। মিঠু মন্ডল নামে এক ব্যক্তি নিজের উদ্যোগেই সোনারপুরে বেআইনি টিকাকরণ কেন্দ্র চালাচ্ছিলেন।


ওই ব্যক্তি রাজপুর সোনারপুর পৌরসভা সফট সেন্টারে কাজ করার সময় করোনা ভ্যাকসিন চুরি করে চড়া দামে সেই বেআইনি ক্যাম্পে টিকা দিচ্ছিলেন। মোট ৩৫ থেকে ৪০ জন ব্যক্তির টিকাকরণ করেন তিনি। যেহেতু এটি সরকার অনুমোদিত টিকা কেন্দ্র নয় তাই ঠিকা প্রাপকদের মোবাইলে কোন এসএমএস আসেনি আর এর পরেই পুলিশের কাছে অভিযোগ যায়। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।







