রাজ্যে আজ করোনায় মৃত্যু ১৩ জনের, আক্রান্ত ৮১২। #CoronaUpdate

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে আজ করোনায় মৃত্যু ১৩ জনের, আক্রান্ত ৮১২। বাংলায় দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে থাকলেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। তাই সে কথা মাথায় রেখেই আগামী ১৫ই অগাস্ট পর্যন্ত নতুন গাইডলাইন বেঁধে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সাথে নাইট কার্ফু। রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত বন্ধ সবকিছু। জনগন নির্দেশিকা না মানলে চলছে ধরপাকড় সাথে জরিমানা।

আরও পড়ুনঃ করোনার কারণে মানুষের শরীরে অন্য সমস্যা! আশঙ্কার কথা বললেন গবেষকরা

গত ২৪ ঘন্টার তথ্য অনুযায়ী সব থেকে সংক্রামিত জেলা উত্তর ২৪ পরগণা। এই জেলায় আক্রান্ত হয়েছেন ১১৪ জন। মৃত্যু হয়েছে ১ জনের। এরপর রয়েছে কলকাতা, এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৭৯ জন, মৃত্যু হয়েছে ১ জনের। তারপরেই রয়েছে দার্জিলিং। পাহাড়ি জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৭৫ জন। মৃত্যু মুক্ত এই জেলা। ঠিক এরপরেই রয়েছে নদীয়া। নদীয়া জেলাতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৫৮ জন, মৃত্যু হয়েছে ৩ জনের।

রাজ্যে আজ করোনায় মৃত্যু ১৩ জনের, সুস্থতার হার এখন ৯৮.১১ শতাংশ।

সুস্থতার হার এখন ৯৮.১১ শতাংশ।
সুস্থতার হার এখন ৯৮.১১ শতাংশ।

আজ বাংলায় করোনা আক্রান্ত ৮১২। আজকের আক্রান্তদের নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩১ হাজার ৬৬২ জন। রাজ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ৮২৩ জন যা নতুন করে আক্রান্তের সংখ্যার থেকে সামান্য বেশি। এখন পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন, ১৫ লক্ষ ২ হাজার ৭৪৮ জন।

রাজ্যে আজ করোনায় মৃত্যু ১৩ জনের, যা নিয়ে বাংলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১৯৩। এদিন করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট হয়েছে ৪৮ হাজার ৮৬৯। ৫ই অগাস্ট রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ১ কোটি ৫৯ লক্ষ ৫২ হাজার ১৮৮ টি। রাজ্যের সুস্থতার হার এখন ৯৮.১১ শতাংশ। এখানে ক্লিক করে দেখুন সার্বিক পরিসংখ্যান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত