১৫ আগস্ট পর্যন্ত রাজ্যে কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়াল মমতা সরকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যে কোভিড বিধি নিষেধের মেয়াদ বাড়ল, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলায় আরও কড়া নিয়ম জারি করল মমতা সরকার। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মে মাসের শুরু থেকে কঠোর কোভিড বিধি চালু করেছিল রাজ্য সরকার।

আরও পড়ূনঃ রাতভরের বৃষ্টিতে ভাসছে কলকাতা, ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়

সংক্রমণ দিনে দিনে কমায় একে একে ছাড় মিলেছিল নিয়ম কানুনে। কোভিড বিধি মেনেই খুলছিল রাস্তাঘাট, পরিবহন, দোকান বাজার। লোকাল ট্রেন ছাড়া শর্তসাপেক্ষে চলা শুরু করেছে বাস-মেট্রো। তবে তৃতীয় ঢেউয়ের আগেই ফের কড়া হচ্ছে রাজ্য সরকার। দিন কয়েক ধরেই কোভিড নিয়ম পালন এবং নাইট কার্ফু নিয়ে বার্তা দেওয়া হচ্ছিল নবান্ন থেকে।

১৫ আগস্ট পর্যন্ত লকডাউন-নিয়ম বাড়ল বাংলায়, নাইট কার্ফু নিয়ে অতি-কড়া রাজ্য সরকার। 

১৫ আগস্ট পর্যন্ত লকডাউন, বাংলায় বিধি নিষেধের মেয়াদ বাড়াল মমতা সরকার
১৫ আগস্ট পর্যন্ত লকডাউন, বাংলায় বিধি নিষেধের মেয়াদ বাড়াল মমতা সরকার

তবে আজকের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে সরকারের তরফ থেকে জানানো হয়েছে কোভিড বিধি লঙ্ঘনে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন এবং ভারতীয় দণ্ডবিধির ধারায় কড়া ব্যবস্থা নেবে সরকার। আজ নবান্নর তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে আগামী ১৫ই আগস্ট পর্যন্ত রাজ্যে বহাল থাকবে কোভিড বিধি।

১৫ আগস্ট পর্যন্ত লকডাউন, বাংলায় বিধি নিষেধের মেয়াদ বাড়াল মমতা সরকার
১৫ আগস্ট পর্যন্ত লকডাউন, বাংলায় বিধি নিষেধের মেয়াদ বাড়াল মমতা সরকার

কোভিড বিধিতে আগে যা যা নিয়ম ছিল এখনো বহাল থাকবে সেসব নিয়ম। সরকারি অফিস গুলি চলবে ২৫ শতাংশ এবং বেসরকারি অফিস গুলি চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে।  মানতে হবে কড়া কোভিড বিধি। মর্নিং ওয়াকের সময় বেঁধে দেওয়া হয়েছে সকাল ৬-৯ পর্যন্ত। বন্ধ থাকবে জিম-সুইমিংপুল।

পাশাপাশি জোর দেওয়া হয়েছে নাইটকার্ফুতে। রাত্রি ৯ টা থেকে সকাল ৫টা পর্যন্ত কড়া বিধি নিষেধ জারি থাকবে রাজ্য জুড়ে। বাইরে কোন ভাবে চলাফেরা করা যাবেনা। কোভিড বিধি ঠিক করে পালিত হচ্ছে কিনা তা দেখাভালের জন্য সবসময় সতর্ক থাকবে রাজ্যের পুলিশ প্রশাসন। নিয়ম ভাঙলে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন এবং ভারতীয় দণ্ডবিধির ধারায় কড়া ব্যবস্থা নেবে সরকার। নবান্নর তরফে জানানো হয়েছে আগামী ৩১-এ জুলাই থেকে চালু হবে নতুন নিয়ম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত