রাতভরের বৃষ্টিতে ভাসছে কলকাতা, ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাতভরের বৃষ্টিতে ভাসছে কলকাতা, ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর বঙ্গপসাগরে অতি সক্রিয় হয়েছে নিম্নচাপ। কাজেই আগামী ২৪ ঘন্টায় ভাসবে কলকাতা সহ বেশ কিছু জেলাও।

আরও পড়ুনঃ ১৫ আগস্ট পর্যন্ত লকডাউন, বাংলায় বিধি নিষেধের মেয়াদ বাড়াল মমতা সরকার

এই নিম্নচাপ বাংলাদেশের খুলনার কাছে অবস্থান করছে। আজই মুর্শিদাবাদ ও বীরভূমের উপর দিয়ে বিহারে-ঝাড়খন্ডে দিকে এগোবে এই নিম্নচাপ। তার জেরেই পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান এই তিন জেলায় ভারী বৃষ্টিপাতের পুর্বাভাস দেওয়া হয়েছে। এই তিন জেলার বেশ কিছু জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রাতভরের বৃষ্টিতে ভাসছে কলকাতা, ভারী বৃষ্টির পুর্বাভাস একাধিক জেলায়। 

রাতভরের বৃষ্টিতে ভাসছে কলকাতা, ভারী বৃষ্টির পুর্বাভাস একাধিক জেলায়। 
রাতভরের বৃষ্টিতে ভাসছে কলকাতা, ভারী বৃষ্টির পুর্বাভাস একাধিক জেলায়।

রাতভরের বৃষ্টিতে ভাসছে কলকাতা, এছাড়া হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি হবে। এবং শুক্রবার পশ্চিমের জেলা গুলিতেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত রাত থেকে বৃষ্টির ফলে ভাসছে কলকাতার বিভিন্ন জায়গা। আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতায় আজ সারাদিন আকাশ থাকবে মেঘলা। পাশাপাশি কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টি হবে সারাদিন জুড়ে। সমুদ্র উত্তাল থাকার কারণে বৃহস্পতি ও শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত