করোনার কারণে মানুষের শরীরে অন্য সমস্যা! আশঙ্কার কথা বললেন গবেষকরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনায় শ্বাসকষ্ট ছাড়াও দেখা দেবে আরও সমস্যা। এতদিন করোনা হলে শ্বাসকটজনিত সমস্যা এবং করোনাকালীন লকডাউনে মানুষের আর্থিক ক্ষতি বার বার উঠে এসেছে সংবাদমাধ্যমে৷ এবার করোনা নিয়ে আরও বড় আশঙ্কার কথা বললেন গবেষকরা।

আরও পড়ুনঃ  রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ সারাদিন, জেনে নিন কতদিন থাকবে এই নিম্নচাপ?

একটি ওয়েবিনারে করোনা নিয়ে আলোচনায় দেশের অন্যতম সেরা পুষ্টিবিদরা জানান, করোনার কারণে মানুষ সাধারণ খাদ্য অভ্যাস বদলেছে আর এতেই বাড়ছে অপুষ্টির আশঙ্কা! “মহিলা এবং শিশুদের জন্য কোভিডকালীন পুষ্টি সমস্যার বিরুদ্ধে লড়াই” শীর্ষক একটি জাতীয় ওয়েবিনারে দেশের অন্যতম প্রখ্যাত পুষ্টিবিদরা যোগ দেন বুধবার৷

করোনায় শ্বাসকষ্ট ছাড়াও দেখা দেবে আরও সমস্যা। এই ওয়েবিনারেই উঠে আসে মহামারির কারণে দেশের বড় অংশের মহিলা ও শিশুদের দেহে প্রয়োজনীয় পুষ্টি পৌঁছচ্ছে না। সঠিক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার পাচ্ছেন না এরকম প্রায় ১ কোটি শিশু ও মহিলা এই মুহূর্তে দেশে রয়েছেন৷

করোনার কারণে মানুষের শরীরে অন্য সমস্যা! আশঙ্কার কথা বললেন গবেষকরা
করোনার কারণে মানুষের শরীরে অন্য সমস্যা! আশঙ্কার কথা বললেন গবেষকরা

এসএমএস মেডিক্যাল কলেজ জয়পুরের প্রিন্সিপাল বলেন, ভারত এখন কঠিন ‘ফিজিক্যাল চ্যালেঞ্জের’ মধ্যে দিয়ে যাচ্ছে ২০২২ এর মধ্যে দেশে মোট ৯.৩ মিলিয়ন শিশু অপুষ্টির শিকার হবে। যার অন্তত ২০-২২ শতাংশের গড় বৃদ্ধি আটকে যাবে কিংবা প্রভাবিত হবে অপুষ্টির দ্বারা৷ এই মহামারির সময় দেশের প্রায় ৫৮ মিলিয়ন ৬ থেকে ২৩ বছর বয়সী শিশুর সঠিক খাবারের অভ্যাস-ই তৈরি হয়নি৷

তিনি আরও বলেন, অপুষ্টির কারণেই কোভিডে মৃত্যু বাড়বে শিশুদের মধ্যে৷ পাশাপাশি নানা ধরণের সংক্রমণ ও নিউমোনিয়ার মতো রোগও বাড়বে৷ শিশু ও মায়েদের সঠিক পুষ্টির জন্য মহামারিতেও দেশের খাদ্যসরবরাহ ব্যবস্থাকে সচল ও শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে।

করোনার কারণে মানুষের শরীরে অন্য সমস্যা! আশঙ্কার কথা বললেন গবেষকরা

জানা গিয়েছে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট অনেককাংশেই শিশুদেরও সংক্রমিত করার ক্ষমতা রাখে। পাশাপাশি বেশি মারণ ও সংক্রমণ ক্ষমতাধারী এই ভাইরাস স্ট্রেনটির সঙ্গে লড়াই করার জন্যও দেহে সঠিক পুষ্টির প্রয়োজনীয়তার কথাই বলেছেন পুষ্টিবিদরা। করোনার ডেল্টা স্ট্রেনের সামনে ভ্যাকসিনের দু’টি ডোজও সম্পূর্ণ সুরক্ষিত নয়। সেক্ষেত্রে সঠিক পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোই একমাত্র উপায় বলেছেন পুষ্টিবিদরা৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত