রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ সারাদিন, জেনে নিন কতদিন থাকবে এই নিম্নচাপ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ সারাদিন। ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের আটটি জেলায়। একদিকে মৌসুমী অক্ষরেখায় ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণবাত অবস্থিত রয়েছে।

আরও পড়ুনঃ বামেদের ঘাঁটিতে মমতার হোর্ডিং, দেশ বাঁচাতে কেরলে কমিটি গড়ছে তৃণমূল

এর ফলে সাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ সারাদিন।এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলায় রয়েছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আজকের শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় এলাকায়। আগষ্ট থেকে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃষ্টি কিছুটা হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ সারাদিন

কলকাতা, বাঁকুড়া, দুই মেদিনীপুর, নদীয়া, মুর্শিদাবাদে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গপোসাগরে ঘূর্ণবাত তৈরি হয়েছে। আবার মৌসুমী অক্ষরেখার ঘূর্ণবাত পাটনার উপর দিয়ে হয়ে মালদা দিয়ে অরুণাচল হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। তার জেরে হবে বৃষ্টিপাত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন