নজরবন্দি ব্যুরোঃ বামেদের ঘাঁটিতে মমতা হোর্ডিং, বাংলা জয়ের পর মমতা অভিষেক জানিয়েছিলেন এবার লক্ষ্য দেশ বিজয়। ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে শুরু হয়ে গিয়েছে তা তৃণমূল সুপ্রিমোর কথায় স্পষ্ট। তবে ২৪ এর আগেই দেশের একাধিক রাজ্যে ব্যাপক হারে ভিড় বাড়াতে চাইছে ঘাসফুল শিবির।
আরও পড়ুনঃ অপেক্ষাতে গুরুবারেও সাক্ষাৎ মেলেনি মোদির, আগলে বারের আশা নিয়ে রাজ্যে ফিরছেন দিলীপ


ত্রিপুরা অসমের পর এবার সেই তালিকায় নাম উঠলো বাম দুর্গ কেরলের। মুকুল রায় তৃণমূলে ফেরার পর থেকেই ত্রিপুরার তৃণমূল জোট বাঁধতে শুরু করেছে। তাদের মধ্যে ২৩ এর ভোটের আগের তৎপরতা শুরু হয়েছে ইতিমধ্যেই। সূত্রের খবর বিপ্লবের রাজ্যে ২৩ এর ভোটে সব আসনেই প্রার্থী দেবে তৃণমূল।
অসমেও রাজৌ দলের সঙ্গে বৈঠক হয়েছে কালীঘাটে। বাংলায় ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটানো মমতার এবার লক্ষ্য দেশের বাম রাজ্য কেরলের দিকে। ঘটনা বলছে সেকথাই। বামেদের ঘাঁটিতে মমতার হোর্ডিং, কেরালা প্রদেশ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া ওই হোর্ডিং-এ লেখা আছে, ‘কল দিদি, সেভ ইন্ডিয়া, দিল্লি চলো।’ সঙ্গে কেরল তৃণমূলের রাজ্য সভাপতি মনোজ শঙ্করেন্নালুর মোবাইল নাম্বার দেওয়া আছে।
বামেদের ঘাঁটিতে তৃণমূলের কমিটি, দেশ বাঁচাতে দিদির কথা প্রচার হবে কেরলে।

কলকাতায় এসে উচ্চমহলের সঙ্গে বৈঠক করেই কেরালায় জোট বাঁধছে তৃণমূল। ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজয়নের রাজ্যে মমতার হয়ে প্রচার করবে সেখানের তৃণমূল সমর্থকরা। তৈরি হয়েছে ৫১ জনের টিম। ২০১৪ তে যে অল্প সংখ্যক আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল এবার তার বহুগুন বেশি প্রার্থী তৈরি হবে বলে বিশ্বাস সে রাজ্যের সমর্থকদের। সঙ্গে ২৪ এর ভোটের আগে মমতা সরকারের কথা মুখে মুখে ছড়িয়ে দিতে চাইছে কেরল প্রদেশ তৃণমূল কংগ্রেস।









