অপেক্ষাতে গুরুবারেও সাক্ষাৎ মেলেনি মোদির, আগলে বারের আশা নিয়ে রাজ্যে ফিরছেন দিলীপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অপেক্ষাতে  গুরুবারেও সাক্ষাৎ মেলেনি মোদির, গত দিন কয়েক ধরে দেশের রাজধানীতেই রয়েছেন বাংলার বিজেপি সাংসদরা। বাদল অধিবেশনে সংসদে সাক্ষাৎ হয়েছে মোদিজির সঙ্গে। তবে দিলীপ চেয়েছিলেন দলের বাকি সাংসদদের নিয়ে বৈঠক করবেন স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে।

আরও পড়ুনঃ ৩ হাজার ৮০০ শিক্ষকের শূন্য পদ মাদ্রাসায়, নবান্নর গ্রিণ সিগন্যাল পেলেই শুরু হবে প্রক্রিয়া

তবে সেই আশা পুরণ হলনা এবারে। বাদল অধিবেশনের জন্য গত মাসের ১৯ তারিখ থেকেই দিল্লিতে রয়েছেন দিলীপ ঘোষ। মাঝে ছুটি দেখে বাংলায় এসে আবার ফিরে গিয়েছেন সেখানে। এতোদিনের দিল্লি সফরে তিনি চেয়েছিলেন সংসদ কক্ষের বাইরে বাংলার সাংসদদের নিয়ে বৈঠকে  বসুন মোদি। তাঁর বক্তব্য ছিল,  ‘‘বাংলার সার্বিক উন্নয়নের বিষয়ে এবং ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে অনেক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। আমরা চাইছি, প্রধানমন্ত্রীর সঙ্গেও এ ব্যাপারে আলোচনা করব।’

অপেক্ষাতে গুরুবারেও সাক্ষাৎ হলোনা মোদিজীর সঙ্গে, দিলীপ বলছেন প্রধানমন্ত্রী ব্যস্ত। 

অপেক্ষাতে গুরুবারেও সাক্ষাৎ মেলেনি মোদির, আগলে বারের আশা নিয়ে রাজ্যে ফিরছেন দিলীপ
অপেক্ষাতে গুরুবারেও সাক্ষাৎ মেলেনি মোদির, আগলে বারের আশা নিয়ে রাজ্যে ফিরছেন দিলীপ

একই সঙ্গে সাক্ষাতের কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, ‘‘বাংলায় করোনা টিকাকরণ নিয়ে যে দুর্নীতি চলছে, তার কথা কেন্দ্র জানে। তার পরেও আমরা বিস্তারিত তথ্য দিয়েছি। এ নিয়ে ভাবনা চিন্তা চলছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বাংলার সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন পরিকল্পনা নিয়েই আমরা মোদী’জির সঙ্গে কথা বলতে আগ্রহী।’

বঙ্গ ভোটের পর থেকে এখনো পর্যন্ত সাক্ষাৎ হয়নি মোদি-দিলীপের। এর মাঝেই বাংলা থেকে দিল্লি এসে বৈঠক করে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পরেই দিল্লি গিয়েছিলেন দিলীপ। স্বাভাবিক ভাবেই সকলের নজর ছিল দিলীপ-নমোর বৈঠকের দিকে। যদিও বিজেপির রাজ্য সভাপতির মতে, ‘ বৈঠকের জন্য কোনও তাড়াহুড়ো নেই। প্রধানমন্ত্রীর নানা ব্যস্ততা থাকে। এই সপ্তাহে সাক্ষাৎ না হলেও পরের সপ্তাহে হতেই পারে।’’

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন