নজরবন্দি ব্যুরোঃ ৩ হাজার ৮০০ শিক্ষকের শূন্য পদ মাদ্রাসায়, ২০১৪ সালের পর আর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেনি মাদ্রাসা বোর্ড। গত ৭ বছরে অবসর নিয়েছেন আরও বহু শিক্ষক। দিনে দিনে বেড়েছে শূন্য পদের তালিকা। এবার সেই পদে শিক্ষক নিয়োগে উদ্যোগী হয়েছে মাদ্রাসা বোর্ড।
আরও পড়ুনঃ ত্রিপুরার পর লক্ষ্য আসাম, রাজৌর দলের সঙ্গে জোটের পথে তৃণমূল!
এই মুহুর্তে মাদ্রাসা সার্ভিস কমিশন প্রধান শিক্ষক এবং শারীরশিক্ষা ও কর্মশিক্ষার শিক্ষক নিয়োগ করছে। তার মাঝেই স্কুল গুলির দেওয়া তালিকা অনুসারে এখনো ৩ হাজার ৮০০ শিক্ষকের শূন্য পদ মাদ্রাসায়। এবার সেই বিষয়েই উদ্যগী হয়েছে কমিশন। অপেক্ষা করছে নবান্ন’র সবুজ সংকেতের।
৭ বছরে নিয়োগ হয়নি কোন, ৩ হাজার ৮০০ শিক্ষকের শূন্য পদ মাদ্রাসায়।

মাদ্রাসায় শূন্য পদ এবং নিয়োগ প্রসঙ্গে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী মুহাম্মদ গোলাম রব্বানি জানিয়েছেন এই মুহুর্তে প্রধানশিক্ষক এবং বাকি দুই বিভাগের শিক্ষক নিয়োগ চলছে, এই প্রক্রিয়া সম্পন্ন হলে বাকি শূন্য পদে নিয়োগের কাজ শুরু হবে। এতে সুরাহা হবের বহু হবু শিক্ষক-শিক্ষিকার।
এদিকে রাজ্যে উচ্চ প্রাথমিকের নিয়োগের জট কাটছেই না। একাধিক বার মেধা তালিকা প্রকাশের পরেও তা নিয়ে উঠেছে দুর্নীতির অভিযোগ। জট কাটিয়ে ইন্টারভিউ শুরু হলেও তাতে স্থগিতাদেশ জারি করেছে উচ্চাদালত। গতকাল স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আগামী ১০ তারিখ থেকে শুনানি হবে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা নিয়ে জমা পড়া অভিযোগগুলির। শুনানির জন্য গঠন করা হতে পারে ৭টি বোর্ড।



