নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরার পর লক্ষ্য আসাম একথা স্পষ্ট হয়েছে ইতিমধ্যে। আর সেই কারণেই তৃণমূল কংগ্রেস সঙ্গে চাইছে রাজৌর দলের নেতাদের। সূত্রের খবর ইতিমধ্যে ওই দলের প্রতিনিধিরা দু’বার কলকাতায় এসে বৈঠক করে গিয়েছেন।
আরও পড়ূনঃ অমরেন্দ্রর প্রধান উপদেষ্টার পদ ছাড়লেন পিকে, বাড়ছে সরাসরি কংগ্রেস যোগের জল্পনা
তাঁদের প্রস্তাব দেওয়া হয়েছে তৃণমূলে যোগের। তবে তৃণমূলে যোগ না দিলেও অসমের ভোট যুদ্ধে জোট বেঁধে লড়ার বিকল্পও খুলে রাখছে মমতার মা-মাটি-মানুষের দল। দলীয় সূত্রের খবর অসমের শিবসাগরের বিধায়ক তথা রাজৌর দলের নেতা অখিল গগৈকে দলে টানতে চাইছে তৃণমূল কংগ্রেস।

এই মুহুর্তে অখিল অসমের রাজনীতিতে চেনা নাম। ২০১৯ এর সিএএ বিরোধীতায় সুর চড়িয়েছিলেন তিনি। থাকতে হয়েছিল হাজতেও। এছাড়া দীর্ঘ বহু বছর সমাজসেবার সঙ্গে যুক্ত অখিল। ২০২১ এর অসম বিধানসভা নির্বাচনে কিছু আসনে প্রার্থী দিয়েছিল তাঁর দল, তবে নিজের কেন্দ্র শিবসাগর থেকে তিনি জিতলেও বাকি কেউ জেতেনি তাঁর দলের।

আর এই অখিলকেই মাস্টারকার্ড হিসেবে অসম দখলের লড়াইয়ে কাজে লাগাতে চাইছেন মমতা। ইতিমধ্যে তৃণমূলে যোগের প্রস্তাব গিয়েছে তাঁর কাছে। যদি একানই দলে যোগে রাজি না হন, তাহলে জোট হিসেবে লড়ার বিকল্প পথ দেবে তৃণমূল।
ত্রিপুরার পর লক্ষ্য আসাম, আর হাতে সময় থাকতেই কাজ শুরু করছে তৃণমূল। বাংলা জয়ের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এবার থেকে যে রাজ্যেই তৃণমূল যাবে, লক্ষ্য থাকবে রাজ্য জয়ের। ২-৪টি বিধায়ক পদের জন্য লড়বেন না তাঁরা। ইতিমধ্যেই তড়জোড় শুরু হয়েছে বিপ্লব দেবের রাজ্যে। তার পরেই তৃণমূল কংগ্রেসের নজর এবার হিমন্তের রাজ্যের দিকে।



