প্রায় দু বছর পর ফের পর্দায় আসতে চলেছে রজনীকান্তের নতুন ছবি। ফলে এই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। রজনীকান্তকে পর্দায় দেখার আসায় আনন্দে আত্মহারা সকলে। যার জেরে চেন্নাই এবং বেঙ্গালুরুর অফিসগুলিতে জেলার ছবি মুক্তির দিনে কর্মচারীদের ছুটি ঘোষণা করা হল।
এবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এল অক্ষয়। তার সেই মন্তব্য রীতিমত সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। সেই মন্তব্য ঘিরে সমালোচনার ঢেউ উঠেছে অভিনেতার দিকে।
হলিউডের প্রথম সারির পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‘ওপেনহাইমার’ সামনে এসেছে। গত ২১শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। মুক্তির আগেই এই ছবির টিকিট রেকর্ড বিক্রি পেয়েছে। তবে সম্প্রতি একটি যৌনদৃশ্য ঘিরে শুরু হয় নিন্দার ঝড়।
গত ২১শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেল ওপেনহাইমার। বলাবাহুল্য প্রথম দিয়েই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে এই ছবি। ক্রিস্টোফার নোলান ছবি ‘ওপেনহাইমার’ আবারও প্রমান করল দিনের শেষে নিজের পরিশ্রমই কথা বলে। ওটিটির যুগে একমাত্র পরিচালক যিনি আপ্রাণ চেষ্টা করে চলেছেন যাতে তার কোন ছবি ওটিটিতে মুক্তি না পায়। এবং তিনি যে সফল হয়েছেন তার একমাত্র প্রমান ‘ওপেনহাইমার’।
বৃহস্পতিবার সকালে সৃজিত মুখোপাধ্যায়ের পোস্ট ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। ছবি পোষ্টে করে অভিনেতা ১২ বছর আগের স্মৃতিচারণ করলেন নিজের সামাজিক মাধ্যমে। ২০১১ সালের ‘২২শে শ্রাবণ’ এর কথা মনে আছে? ফের আবার বসুবাটিতে হাজির পরিচালকসহ অভিনেতারা।
চলতি বছরের ৭ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে 'জওয়ান'। সদ্য প্রকাশ্যে এসেছে সেই ছবির ট্রেলার। যা মুক্তির পরেই রাতারাতি ভাইরাল। তবে এবার 'জওয়ান' কে নিয়ে উঠে আসছে নয়া তথ্য। যা সামনে আসতেই বিতর্ক শুরু হয়ে যায় অনুরাগীমহলে।
আর কয়েকদিন পরেই মুক্তি পাওয়ার কথা ছিল অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি ২’। প্রায় একদশক আগে এই ছবির প্রথম সিক্যুয়েল মুক্তি পেয়েছিল। ২০১২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ওএমজি: ওহ মাই গড’। এই ছবিরই দ্বিতীয় সিক্যুয়েল নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার শেষ ছিল না। কিছুদিন আগেই তার প্রথম ঝলক সামনে এসেছিল। কিন্তু মুক্তির আগেই সেন্সর বোর্ডের জালে আটকে গেল সিনেমা।