Oppenheimer: সঙ্গমের সময় গীতাপাঠ! ছবি মুক্তির একদিনের মধ্যেই বিতর্কের ঝড় ‘ওপেনহাইমার’ ঘিরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হলিউডের প্রথম সারির পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‘ওপেনহাইমার’ সামনে এসেছে। গত ২১শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। মুক্তির আগেই এই ছবির টিকিট রেকর্ড বিক্রি পেয়েছে। তবে সম্প্রতি একটি যৌনদৃশ্য ঘিরে শুরু হয় নিন্দার ঝড়।

আরও পড়ুনঃ ‘সত্যিকারের পুরুষ হলে মণিপুর নিয়ে ছবি বানান!’ নেটিজেনদের রোষের মুখে বিবেক অগ্নিহোত্রী

সামাজিক মাধ্যম ছেয়ে যায় সমালোচনার ঝড়ে। কিছু কিছু নেটিজেন ছবি বয়কটেরও দাবী জানান। এই ছবির একটি দৃশ্যে দেখা গেছে ‘ওপেনহাইমার’ এর অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা সিলিয়ান মারফি সঙ্গমের সময় গীতা পাঠ করছেন। সেই দৃশ্য ঘিরেই শুরু হয় যত বিতর্কের।

download 4 2ফলে বার বার প্রশ্ন উঠছে সেন্সর বোর্ডের দিকে যে কিকরে এই ছবি মুক্তির জন্য ছাড়পত্র পেল। কারন সঙ্গমের সময় গীতা ধর্মগ্রন্থের ব্যবহার উচিত নয়। এমনটা মনে করেন নেটিজেনদের একাংশ। ফলে নেটিজেনদের এক বিরাট অংশের দাবী এতে হিন্দু ধর্মীয়ভাবাবেগে আঘাত এসেছে। ছবির দৃশ্যে বলা হয়েছিল “এখন আমি মৃত্যুর কারণ হতে পারি, বিশ্বকে ধ্বংস করে দিতে পারি” তিনি নাকি ভাগবত গীতা থেকে অনুপ্রাণিত হয়ে নাকি একথাই বলেছিলেন।

সঙ্গমের সময় গীতাপাঠ! বিতর্কের মুখে ওপেনহাইমার

সঙ্গমের সময় গীতাপাঠ! বিতর্কের মুখে ওপেনহাইমার
সঙ্গমের সময় গীতাপাঠ! বিতর্কের মুখে ওপেনহাইমার

যদিও জে রবার্ট ওপেনহাইমারকে ঘিরে বিতর্কের শেষ নেই। এবার তাকে নিয়ে তৈরি ছবিতেও ধেয়ে এল একাধিক বিতর্ক। ২,৪৫০ টাকা দিয়েই মুক্তির আগে বহু অনুরাগীরা ছবির টিকিট কেটেছিলেন। বহু রাজ্যে ৯০ হাজারেরও বেশী টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর