Manipur: ‘সত্যিকারের পুরুষ হলে মণিপুর নিয়ে ছবি বানান!’ নেটিজেনদের রোষের মুখে বিবেক অগ্নিহোত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই ঘটে গিয়েছে ভয়াবহ মনিপুর কাণ্ড। যেই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে গেলে এখন চর্চা শীর্ষে পৌছলে তার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। মনিপুর বিষয়ের প্রতি টুইটারে নিজের ক্ষোভ জানিয়েছিলেন। এবার সেই মনিপুর নিয়েই ছবি করার পরামর্শ নেটিজেনদের।

আরও পড়ুনঃ দুর্ঘটনার জেরে ‘নিম ফুলের মধু’ থেকে বাদ পড়ছেন রুবেল? বেশ কয়েকমাস গৃহবন্দী

সম্প্রতি বিবেক একটি টুইট করেন। টুইটে লেখা ছিল ‘ভারতীয় আইন ব্যবস্থা অন্ধ এবং নীরব হয়ে যায় যখনই কাশ্মীরি হিন্দুদের হত্যার প্রসঙ্গ ওঠে। কাশ্মীরি হিন্দুদেরও যে বাঁচার অধিকার আছে, সংবিধান তাঁদের বেঁচে থাকার যে অধিকার দিয়েছে সেটা রক্ষা করতে বারবার বিফল হচ্ছে। ভারতীয় আইন ব্যর্থ তাঁদের নিরাপত্তা দিতে।’

‘সত্যিকারের পুরুষ হলে মণিপুর নিয়ে ছবি বানান!’ পাল্টা জবাব পরিচালকের
‘সত্যিকারের পুরুষ হলে মণিপুর নিয়ে ছবি বানান!’ পাল্টা জবাব পরিচালকের

সেই টুইট ঘিরেই এক নেটনাগরিক লেখেন ‘এখন সময় নষ্ট না করে যদি সত্যিকারের পুরুষ হয়ে থাকেন তাহলে যান মণিপুর ফাইলস বানিয়ে দেখান।’ সপাটে পাল্টা উত্তর দেন বিবেক ‘আমার উপর এত বিশ্বাস রাখার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু সব ছবি কি আমাকে দিয়েই বানাবেন? কেন তোমাদের টিম ইন্ডিয়ায় কি কোনও যথার্থ পুরুষ চিত্রপরিচালক নেই যিনি এই ছবিটা বানাতে পারেন?’

‘সত্যিকারের পুরুষ হলে মণিপুর নিয়ে ছবি বানান!’ পাল্টা জবাব পরিচালকের 

‘সত্যিকারের পুরুষ হলে মণিপুর নিয়ে ছবি বানান!’ পাল্টা জবাব পরিচালকেরমনিপুরের ঘটনাটি দুমাস পুরনো। প্রায় দুমাস পরে সামনে এসে পরে সেই ভিডিও। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছিল দুজন কুকি জনজাতির আদিবাসী মহিলাকে পুরোপুরি নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটানো হচ্ছিল। এবং রাস্তার মধ্যেই সকলের সামনে তাদের গোপন অঙ্গ গুলিতে হাত দেওয়া হচ্ছিল। এরপর রাস্তার মধ্যেই তাদের ধর্ষণ করা হয়। সেই ঘটনা ঘিরে শোরগোল পরে গিয়েছিল সব জায়গাতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন