akshay kumar: “এমন কোনও পুরুষ হয় না, যার মধ্যে যৌন লালসা নেই, পুরুষ মহিলাদের দিকে নজর দেবেই” অক্ষয়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এল অক্ষয়। তার সেই মন্তব্য রীতিমত সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। সেই মন্তব্য ঘিরে সমালোচনার ঢেউ উঠেছে অভিনেতার দিকে।

আরও পড়ুনঃ ধারাবাহিকের শুটিং দেখতে ফ্লোরে চিতাবাঘ হাজির দুই শাবক নিয়ে! প্রাণ নিয়ে দৌড় অভিনেতাদের

সম্প্রতি অক্ষয়কে এক সাক্ষাৎকারে কিছু মন্তব্য পেশ করতে দেখা যায়। তাতেই ঘটে যায় বিপত্তি। অক্ষয় কুমারকে বলতে শোনা যায়, ”এমন কোনও পুরুষ হয় না, যার মধ্যে যৌন লালসা নেই। তার ভাবনা বিপথে চালিত হতে বাধ্য। এক পুরুষের DNA-এই সমীকরণে তৈরি। তিনি মহিলাদের দিকে নজর দেবেনই…।”

akshgoyএর পরেই নেটিজেনদের তীব্র মন্তব্য তাকে ঘিরে আসতে চলে। অনেকের মতে পুরুষদের মহিলাদের প্রতি কু-নজরকে অভিনেতা সমর্থন করছেন। তবে বেশীরভাগ মানুষকে অক্ষয়ের বিপরীতে কথা বলতে শোনা গেলেও বেশ কিছু অনুরাগী অক্ষয়ের কথার সমর্থন করেছেন।

এমন কোনও পুরুষ হয় না, যার মধ্যে যৌন লালসা নেই, মন্তব্য করে বসলেন অভিনেতা 

omgতবে নেটিজেনদের কোন কথা কিংবা সমালোচনা নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছেন না তিনি। আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে তার নতুন ছবি ওমাইগড ২। আপাতত তা নিয়েই ব্যস্ত অভিনেতা। অক্ষয়কে শিবের ভুমিকায় দেখা যাবে। তবে সেন্সর বোর্ডের জালে বহুবার আটকেছে এই ছবি। অবশেষে ২০টি দৃশ্যর ওপর কাঁচি চালিয়ে তা মুক্তির অনুমতি পেয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর