Viral story: ধারাবাহিকের শুটিং দেখতে ফ্লোরে চিতাবাঘ হাজির দুই শাবক নিয়ে! প্রাণ নিয়ে দৌড় অভিনেতাদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার ধারাবাহিকের শুটিং চলাকালীন শুটিং ফ্লোরে ঢুকে পড়ল জলজ্যান্ত বাঘ। শুধু বাঘ একা নয়। শুটিং দেখলে রীতিমত সঙ্গে তার দুই শাবককে নিয়ে আসলেন তিনি। সেই সময় ফ্লোরে থাকা অভিনেতা-অভিনেত্রীরা বিষয়টি লক্ষ করাতেই সেখান থেকে প্রান ভয়ে পালাতে আরম্ভ করে।

আরও পড়ুনঃ রুবিনা কি সত্যিই অন্তঃসত্ত্বা! অবশেষে মুখ খুললেন অভিনেত্রী

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে। সেই সময় মারাঠি টিভি ধারাবাহিকের শুটিং চলছিল। সেই সময় সেটে প্রায় ২০০ জনেরও বেশী লোক উপস্থিত ছিল। সেই সময়ই আচমকা দুই শাবককে নিয়ে মা চিতাবাঘ শুটিং ফ্লোরে ঢুকে পরে।

tigerএরপরেই সকলে সেখান থেকে নিরাপদ জায়গায় চলে যায়। এবং বনদপ্তরকে খবর দেয়। এরপর বনদপ্তর কর্মীরা এসে সেখান থেকে চিতাবাঘ এবং শাবকগুলোকে উদ্ধার করে নিয়ে যায়। তবে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে বাঘ এল এবং কোথা থেকে এল তা নিয়ে তদন্ত চলছে।

ধারাবাহিকের শুটিং দেখতে ফ্লোরে চিতাবাঘ হাজির দুই শাবক নিয়ে! ভাইরাল ভিডিও 

tiger 1

‘গুম হ্যায় কিসি কি প্যায়ার মে’ ধারাবাহিকেরই শুটিং চলছিল সেই সময়। যা অন্ত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক। সেই ধারাবাহিকের নায়কই সেই ভিডিও করে সামাজিক মাধ্যমে শেয়ার করেন। যা রীতিমত ভাইরাল হয়ে যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত