Rubina Dilaik: রুবিনা কি সত্যিই অন্তঃসত্ত্বা! অবশেষে মুখ খুললেন অভিনেত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অভিনেত্রী রুবিনা একের পর এক ছবি থেকে শুরু করে ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। তার কেরিয়ারের শুরু ধারাবাহিক থেকে হলেও তিনি বরাবরই সিনেমা জগতে জায়গা করে নিতে চাইতেন। তবে এবার তার ব্যাক্তিগত জীবন সামাজিক মাধ্যমে বেশ চর্চায়। তিনি কি অন্তঃসত্ত্বা? এবার মুখ খুললেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ কার রয়েছে আর্থিক প্রাপ্তি, কার ক্ষতির আশঙ্কা! জানুন আজকের রাশিফল

অন্যান্য অভিনেত্রীদের মত সামাজিক মাধ্যমে তিনি খুব বেশী সক্রিয় না হলেও। মাঝে মাঝে তিনিও রীল বা ছবি অনুরাগীদের সাথে ভাগ করে নেন। সম্প্রতি তার পোস্ট করা একটি রীল ঘিরে বেশ সরগরম হয়। সেই রীলটিতে দেখা যাচ্ছিল তার পেটটা স্বাভাবিকের তুলনায় কিছুটা ফোলা।

rubinaএই রীল দেখার পরেই অনুরাগীদের মনে প্রশ্ন দানা বাঁধতে থাকে তবে কি রুবিনা অন্তঃসত্ত্বা? তবে অনুরাগীদের কৌতূহল দেখে চুপ করে থাকলেন না তিনি। সামাজিক মাধ্যমের সাহায্যেই তাদের প্রশ্নের উত্তর দিলেন।

রুবিনা কি সত্যিই অন্তঃসত্ত্বা! সত্যি সামনে এল 

rubina 1বিমানবন্দর থেকে ফের তিনি একটি পোস্ট করেন। তার অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা যে সত্যিই জল্পনা ছাড়া আর কিছুই নয় তা অভিনেত্রী মিষ্টি ভাষায় জবাব দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিলেন। তিনি পোস্টের মাধ্যমে বোঝালেন তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করতেন না কেন সে নিয়েই সকলের মনে অস্বস্থি ছিল। পোস্ট করতেই তাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর