Jawan: ‘জওয়ান’-এ কী অভিনয় করতে দেখা যাবে অঞ্জন দত্তকে? ছবি সামনে আসতেই বিতর্ক শুরু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের ৭ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। সদ্য প্রকাশ্যে এসেছে সেই ছবির ট্রেলার। যা মুক্তির পরেই রাতারাতি ভাইরাল। তবে এবার ‘জওয়ান’ কে নিয়ে উঠে আসছে নয়া তথ্য। যা সামনে আসতেই বিতর্ক শুরু হয়ে যায় অনুরাগীমহলে।

নজরবন্দি ব্যুরোঃ বিরাট রদবদল টিআরপি তালিকাতে, ‘কার কাছে কই মনের কথা’ প্রথম তিনে?

‘জওয়ান’-এ কী অভিনয় করতে দেখা যাবে অঞ্জন দত্তকে? এই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে সকলের মনে। কারন শাহরুখের টাক মাথা, এবং কালো চশমা পরা ‘জওয়ান’ এর লুকের সাথে একেবারে মিলে যাচ্ছে অঞ্জন দত্তের লুক। তাতেই সকলের মনে প্রশ্ন জাগছে তবে কি ‘জওয়ান’-এ দেখা যাবে বড় কোন চমক।

srk

‘সাহেব বিবি গোলাম’ ছবিতে অঞ্জন দত্তের লুকের সাথে মিল আছে ‘জওয়ান’ এর শাহরুখের লুকের। সেই কারনেই এই পোস্টার ঘিরে জলঘোলা হচ্ছে। খানিকটা মজাও করছেন অনুরাগীরা। অনেকে মজা করে বলছেন ইনি শাহরুখ নাকি অঞ্জন দত্ত? অনেকে তো আবার বলেই বসলেন ‘জওয়ান’ এ দেখা যাবে অঞ্জন দত্তকে।

‘জওয়ান’-এ কী অভিনয় করতে দেখা যাবে অঞ্জন দত্তকে? সামনে এল সত্যি

srkকিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। যা রীতিমত দর্শকদের মন জয় করে ফেলেছেন। শাহরুখের নতুন ছবি মুক্তির অপেক্ষারই প্রহর গুনছে দর্শকমহল। অনুরাগীরা আশা করছে শাহরুখের প্রথম সর্বভারতীয় ছবি পাঠানের রেকর্ডও ভেঙে দেবে। তাছাড়াও এই ছবিতে বিশেষ ভুমিকায় দেখা যাবে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকেও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর