সাল তখন ২০১৯। চন্দ্রযান ২ উৎক্ষেপনের সময়। সেই সময় ইসরোর তরফ থেকে টুইট করা হয়েছিল এবং জানতে চাওয়া হয়েছিল চন্দ্রযানের সঙ্গে আর কি কি জিনিস পাঠানো যেতে পারে? সেই সময় সবার মতামতে কি কি জিনিস নিয়ে যাওয়া যায় তা নিয়ে একটি লম্বা লিস্ট তৈরি হয়েছিল। তবে সেই সময় বেঁচে নেওয়া হয়েছিল দুটি মাত্র জিনিস। অশোক স্তম্ভ এবং ইসরোর প্রতীকের ছাপ।
চন্দ্রযান ৩ ঘিরে দেশবাসীর উত্তেজনা তুঙ্গে। এখনও পর্যন্ত ইসরোর পরিকল্পনামতই কাজ হয়েছে। গতকালই প্রপালসন মডিউল থেকে আলাদা হয়েছে ল্যান্ডার বিক্রম। বলা যায়, হাতে চাঁদ পাওয়া এখন সময়ের অপেক্ষা। বিচ্ছেদের পর পরই ল্যান্ডারের ক্যামেরায় কীভাবে ধরা পড়ে চাঁদের ছবি। টুইট করে জানাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
অবশেষে পৃথিবীর মায়া কাটিয়ে চাঁদের দেশে ঢুকে পড়ল আমাদের চন্দ্রযান। এই কদিন সে ছিল পৃথিবীর কক্ষপথের মধ্যেই। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তার পরেই চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান-৩। তবে এবার কি সত্যি সত্যি নিজের পায়েতেই দাঁড়াতে পারবে প্রজ্ঞান? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারন মানুষদের মনে।
চাঁদ মামার গল্প আমরা সেই ছোট থেকেই শুনে আসছি। চাঁদ নিয়ে মা ঠাকুমাদের থেকে বহু প্রচলিত গল্প শুনে এসেছি আমরা। সবটাই চাঁদকে কেন্দ্র করে। তবে হয়ত আমাদের সকলের মনেই প্রশ্ন ছিল চাঁদ না থাকলে কি হত? সেই প্রশ্নের উত্তর হয়ত আমরা এখনও পাইনি। এই বিষয়ে বিজ্ঞান কি বলছে?
আজ শুক্রবার বিকেলের পর চাঁদকে এক অন্য অবতারে দেখা যাবে। আজ বুদ্ধপূর্ণিমা, এই শুভ দিনেই চন্দ্রগ্রহণের সাক্ষী হবে গোটা কলকাতাবাসী। তবে যদি আকাশ মেঘলা থাকে তাহলে এই দৃশ্য ভালোভাবে দেখা যাবে না। তবে শুধু কলকাতা নয়, কলকাতার পাশাপাশি দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ভোপাল, চণ্ডীগড়, পটনাতেও এই চন্দ্রগ্রহন দেখা যাবে।
মহাকাশ নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। সারাদিন কতকিছু যে ঘটে চলে তাঁর নাগাল পাওয়া আমাদের সাধ্য নেই। পৃথিবীর মতো মানুষের বাসযোগ্য অন্য গ্রহ বহু কাল ধরে মানুষ খুঁজে যাচ্ছে। কিন্তু টা এখনও পর্যন্ত কোন বিজ্ঞানী খুঁজে পাননি। তবে এবার হয়ত সেই প্রত্যাশার অবসান ঘটতে চলেছে। এবার মহাকাশ থেকে সংকেত পেলেন বিজ্ঞানীরা।
সেই ভাইরাল হওয়া ছবি দেখে অনেকে আবার বাইরে দেখতে গেলে ততক্ষণে সেই দৃশ্য আর দেখতে পায়না শুক্রের জায়গা পরিবর্তন করার ফলে। অনেকে এই দৃশ্য চাক্ষুষ না করতে পেরে অনুশোচনা করে, কারণ আগামী ১০০ বছরের মধ্যেও এই দৃশ্য দেখা যাবে কিনা না টা কেউ যানে না।