Chandrayan 3: সাফল্যের প্রথম ধাপ, বিচ্ছেদের পর বিক্রমের ক্যামেরায় চাঁদের রূপ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চন্দ্রযান ৩ ঘিরে দেশবাসীর উত্তেজনা তুঙ্গে। এখনও পর্যন্ত ইসরোর পরিকল্পনামতই কাজ হয়েছে। গতকালই প্রপালসন মডিউল থেকে আলাদা হয়েছে ল্যান্ডার বিক্রম। বলা যায়, হাতে চাঁদ পাওয়া এখন সময়ের অপেক্ষা। বিচ্ছেদের পর পরই ল্যান্ডারের ক্যামেরায় কীভাবে ধরা পড়ে চাঁদের ছবি। টুইট করে জানাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

আরও পড়ুন: লোকসভায় আমেঠি থেকেই লড়বেন রাহুল, প্রিয়াঙ্কা নিজের ইচ্ছেমতো, জানাল কংগ্রেস

ইসরোর টুইটে ১৭ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওতে চাঁদের ধূসর রঙয়ের মাটিতে গর্তগুলি স্পষ্ট। থমেই ধরা পড়েছে লুনার ইমপ্যাক্ট ক্রেটার ‘ফ্যাবরি’। তার পর ধীরে ধীরে দেখা যাচ্ছে, ‘জর্ডানো ব্রুনো’, ‘হার্খেবি জে’-এর মতো একের পর এক চেনা গর্ত। বিশাল চন্দ্রপৃষ্ঠের সামনে পৃথিবীকে দেখাচ্ছে ছোট কিসমিসের মতো। জানা গিয়েছে, অভিযানের পর এই পর্যায়ে চন্দ্রযানের চাঁদের ঠিক যত কাছে পৌঁছানোর কথা ছিল সেই পরিকল্পনা মতই কাজ এগিয়ে চলেছে। ক্রমশই ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে চন্দ্রযান ৩। ইসরো জানিয়েছে, ১০০ কিলোমিটার কক্ষপথ থেকে ধীরে ধীরে দূরত্ব কমিয়ে ৩০ কিলোমিটারে নিয়ে যাওয়া হবে। এরপরই চাঁদের পিঠে নেমে যাবে বিক্রম।

সাফল্যের প্রথম ধাপ, বিচ্ছেদের পর বিক্রমের ক্যামেরায় চাঁদের রূপ?

এই মুহূর্তে ল্যান্ডার বিক্রমের গতি কমানোর প্রক্রিয়া চলছে। চাঁদের অ্যাপোলুন ১০০ কিলোমিটার কক্ষপথ থেকে পেরিলুন (চাঁদের সবচেয়ে নিম্নতম কক্ষপথ) ৩০ কিলোমিটার কক্ষে নিয়ে আসা হবে ল্যান্ডার বিক্রমকে। আগামী ২৩ আগস্ট সন্ধ্যে ৫ টা ৪৭ মিনিট নাগাদ চাঁদে অবতরণ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।

সাফল্যের প্রথম ধাপ, বিচ্ছেদের পর বিক্রমের ক্যামেরায় চাঁদের রূপ?

 

উল্লেখ্য, গত ১৫ আগস্টের একটি ভিডিও শেয়ার করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ওই ভিডিওতে চাঁদের অন্ধকার দিকটি উঠে এসেছে। এই দিকেই অবতরণের লক্ষ্য রয়েছে চন্দ্রযান-৩-এর।

সাফল্যের প্রথম ধাপ, বিচ্ছেদের পর বিক্রমের ক্যামেরায় চাঁদের রূপ?

সাফল্যের প্রথম ধাপ, বিচ্ছেদের পর বিক্রমের ক্যামেরায় চাঁদের রূপ?
সাফল্যের প্রথম ধাপ, বিচ্ছেদের পর বিক্রমের ক্যামেরায় চাঁদের রূপ?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন