Congress: লোকসভায় আমেঠি থেকেই লড়বেন রাহুল, প্রিয়াঙ্কা নিজের ইচ্ছেমতো, জানাল কংগ্রেস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী বছর লোকসভা নির্বাচনে আমেঠি থেকেই লড়বেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধী নিজের পছন্দসই কেন্দ্র বেছে নিয়ে সেখান থেকেই ভোটযুদ্ধে লড়বেন বলে জানিয়ে দিল কংগ্রেস।

আরও পড়ুন: বারাণসীতে মোদীকে হারাতে পারেন একমাত্র প্রিয়াঙ্কাই, দাবি শিবসেনা নেতার

২০১৯ লোকসভায় আমেঠি থেকে দাঁড়িয়ে বিজেপির স্মৃতি ইরানির কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল রাহুল গান্ধীকে। প্রায় ৫৫ হাজার ভোটে কংগ্রেস অধ্যুষিত অঞ্চলে বিরাট জয় পান স্মৃতি। এরপর কেরলে ওয়ানেড় থেকে জিতে এসে সাংসদ হন রাহুল গান্ধী। আগামী বছর লোকসভাতেও কিন্তু রাহুলের ফাস্ট চয়েজ সেই আমেঠিই। আমেঠি থেকেই দাঁড়াতে চলেছেন রাহুল।

লোকসভায় আমেঠি থেকেই লড়বেন রাহুল, প্রিয়াঙ্কা নিজের ইচ্ছেমতো, জানাল কংগ্রেস
লোকসভায় আমেঠি থেকেই লড়বেন রাহুল, প্রিয়াঙ্কা নিজের ইচ্ছেমতো, জানাল কংগ্রেস

অন্যদিকে, দিন কয়েক আগেই শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেন, বারাণসীতে নরেন্দ্র মোদীর বিপক্ষে দাঁড়ালে নাকি প্রিয়াঙ্কা গান্ধীর জয় নিশ্চিত। যদিও প্রিয়াঙ্কা কোন কেন্দ্র থেকে লড়বেন তা এখনও কিছু স্পষ্ট করে জানায়নি কংগ্রেস। প্রিয়াঙ্কা নিজের পছন্দমতো যে কোনও আসন নিজেই বেছে নিতে পারবেন। সেক্ষেত্রে যদি তিনি বারাণসী থেকে দাঁড়াতে চান, তাহলে তাই হবে।

রায়বরেলি ও আমেঠি বরাবর কংগ্রেসের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। ২০১৪ সালে উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়ের মধ্যেও এই দুটো আসন নিজেদের দখলে রাখতে সমর্থ হয়েছিল কংগ্রেস। সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী দু’জনেই জিতে গিয়েছিলেন। যদিও ৫ বছর পর আমেঠিতে বিজেপির স্মৃতি ইরানির কাছে ৫৫ হাজার ভোটে হারেন রাহুল গান্ধী। তবে, রায়বরেলি থেকে সনিয়া গান্ধী জিতে যান।

লোকসভায় আমেঠি থেকেই লড়বেন রাহুল, প্রিয়াঙ্কা নিজের ইচ্ছেমতো, জানাল কংগ্রেস

সেখানে প্রিয়াঙ্কা গান্ধী এখনও একবারও লোকসভায় প্রার্থীই হননি। যদিও রাজনীতিতে এসেছেন অনেক দিনই হল। ২০২২ সালে উত্তরপ্রদেশ বিধানসভায় প্রিয়াঙ্কাকে দায়িত্ব দেয় কংগ্রেস। যদিও প্রিয়াঙ্কা পারেননি যোগী আদিত্যনাথকে আটকাতে। তবে, প্রিয়াঙ্কার নেতৃত্বেই আবার ২০২২ সালে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে সাফল্য পায় কংগ্রেস।

লোকসভায় আমেঠি থেকেই লড়বেন রাহুল, প্রিয়াঙ্কা নিজের ইচ্ছেমতো, জানাল কংগ্রেস

লোকসভায় আমেঠি থেকেই লড়বেন রাহুল, প্রিয়াঙ্কা নিজের ইচ্ছেমতো, জানাল কংগ্রেস

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন