নজরবন্দি ব্যুরোঃ আজ শুক্রবার বিকেলের পর চাঁদকে এক অন্য অবতারে দেখা যাবে। আজ বুদ্ধপূর্ণিমা, এই শুভ দিনেই চন্দ্রগ্রহণের সাক্ষী হবে গোটা কলকাতাবাসী। তবে যদি আকাশ মেঘলা থাকে তাহলে এই দৃশ্য ভালোভাবে দেখা যাবে না। তবে শুধু কলকাতা নয়, কলকাতার পাশাপাশি দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ভোপাল, চণ্ডীগড়, পটনাতেও এই চন্দ্রগ্রহন দেখা যাবে।
আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৫ মে, জেনে নিন আজকের দিনের নানা ঘটনাবলী


চাদের উপচ্ছায়া গ্রহণের সাক্ষী হতে চলেছে অনেকে। তবে এই উপচ্ছায়া গ্রহণ কী? আপনারা কি জানেন? আসলে আজকে পৃথিবীর ছায়ার বাইরের অংশ দিয়ে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিন করবে। ফলে চাঁদকে দেখতে পাওয়া গেলেও তার উজ্জ্বলতা অনেকাংশে কমে যাবে। আপনারা চাইলে দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপের সাহায্যেও এই দৃশ্য দেখতে পাবেন ভালোভাবে।
ভারতের পাশাপাশি এশিয়া, অস্ট্রেলিয়া, মধ্য এবং পূর্ব আফ্রিকা, আন্টার্কটিকা এবং ইউরোপের বিভিন্ন অংশেই এই চন্দ্রগ্রহন দেখা যাবে। শুক্রবারেই দেখা যাবে চাঁদের এই অন্য রূপ। এইদিন কলকাতার পাশাপাশি ভারতের অন্য রাজ্যগুলি যেমন দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ভোপাল, চণ্ডীগড়, পটনাও চন্দ্রগ্রহনের সাক্ষী হবে।


বিকেলে দেখা যাবে চন্দ্রগ্রহন, কলকাতায় রাত ৮টা বেজে ৪৪ মিনিটে শুরু হবে
কলকাতায় রাত ৮টা বেজে ৪৪ মিনিট থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহন এবং চলবে রাত ১ টা ১ মিনিট পর্যন্ত। দিল্লীতেও চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৮ টা ৪৪ মিনিটে এবং শেষও হবে ১ টা বেজে এক মিনিটে। সূর্যডোবার পরই ঘটতে চলেছে এক আকর্ষণীয় ঘটনা।







