Knowledge: ধরুন চাঁদ না থাকতো, তাহলে কী হতো? আমাদের জীবনটাই বা কেমন হতো?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চাঁদ মামার গল্প আমরা সেই ছোট থেকেই শুনে আসছি। চাঁদ নিয়ে মা ঠাকুমাদের থেকে বহু প্রচলিত গল্প শুনে এসেছি আমরা। সবটাই চাঁদকে কেন্দ্র করে। তবে হয়ত আমাদের সকলের মনেই প্রশ্ন ছিল চাঁদ না থাকলে কি হত? সেই প্রশ্নের উত্তর হয়ত আমরা এখনও পাইনি। এই বিষয়ে বিজ্ঞান কি বলছে? ধরুণ চাঁদ না থাকতো, তাহলে কী হতো? আমাদের জীবনটাই বা কেমন হতো?

আরও পড়ুনঃ অস্বাভাবিক মৃত্যু ব্রিটেনে বসবাসকারী ভারতীয় পড়ুয়ার, খালের জলে মিলল মৃত দেহ

চাঁদ যদি না থাকতো তাহলে আমাদের জীবনটাই হয়ত একেবারে অন্যরকম হত। চাঁদ না থাকলে যে আকাশের সুন্দরতা হ্রাস পেত তা হয়ত আমরা সবাই জানি। আকাশটা খুব ফাঁকাফাঁকা লাগত। তবে এটাতো গেল প্রাথমিক বিষয়। চাঁদ যদি সত্যি সত্যি না থাকতো তাহলে জোয়ার ভাটা হত না। ফলে সমুদ্রের ঢেউ আমরা দেখতে পেতাম না। তবে একদমই যে দেখতে পেতাম না তা নয়। ঝড়ের সময় কিংবা জোরে হাওয়া বওয়ার সময় ঢেউ দেখতে পাওয়া যেত।

ধরুণ চাঁদ না থাকতো, তাহলে কি আমাদের জীবন অন্যরকম হত? 
ধরুণ চাঁদ না থাকতো, তাহলে কি আমাদের জীবন অন্যরকম হত?

শুধু তাই নয় চাঁদ না থাকলে পৃথিবীর গতিবেগ কমে যেত বহু গুনে। এমনকি আমরা দিনের ২৪ ঘণ্টাও পেতাম না তা আরও কম পেতাম। ফলে আমাদের জীবন যাত্রা অনেক কঠিন হয়ে যেত। কারন এর ফলে বেড়ে যেত সমস্ত ঝড়ের গতিবেগ এবং হাওয়ার বেগও। ফলে আমরা যেসমস্ত ঝড়ের সাক্ষী হয়েছি। যেই তালিকায় রয়েছে আমফান থেকে শুরু করে ফনি। তার থেকেও ভয়াবহ ঝড়ের সম্মুখীন হতে হত আমাদের।

ধরুন চাঁদ না থাকতো, তাহলে কি আমাদের জীবন অন্যরকম হত? 

ধরুণ চাঁদ না থাকতো, তাহলে কি আমাদের জীবন অন্যরকম হত? এমনকি আমাদের জীবনযাপন প্রক্রিয়া পুরো দমে পালটে যেত। আমাদের শরীরের আভ্যন্তরেও নানা পরিবর্তন ঘটতে থাকতো। তাহলে দিনের বা রাতের দেখা পাওয়ার জন্য আমাদের ৪২ বছর অপেক্ষা করতে হত। কারন চাঁদের মাধ্যাকর্ষণ না থাকলে ৪২ বছর দিন থাকতো। এবং তারপর টানা ৪২ বছর রাত থাকত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত