Chandrayaan-3: চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ ফেলবে প্রজ্ঞান, অপেক্ষা আর কিছুক্ষণের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাল তখন ২০১৯। চন্দ্রযান ২ উৎক্ষেপনের সময়। সেই সময় ইসরোর তরফ থেকে টুইট করা হয়েছিল এবং জানতে চাওয়া হয়েছিল চন্দ্রযানের সঙ্গে আর কি কি জিনিস পাঠানো যেতে পারে? সেই সময় সবার মতামতে কি কি জিনিস নিয়ে যাওয়া যায় তা নিয়ে একটি লম্বা লিস্ট তৈরি হয়েছিল। তবে সেই সময় বেঁচে নেওয়া হয়েছিল দুটি মাত্র জিনিস। অশোক স্তম্ভ এবং ইসরোর প্রতীকের ছাপ।

আরও পড়ুনঃ চন্দ্রযান-৩-এর সাফল্য কামনায় মহাযজ্ঞ অনুষ্ঠিত হলো কুচবিহারে

কিন্তু মিশন বিফল হওয়ায় ইসরোর তৃতীয় চন্দ্রাভিযানে এ বার ঠাঁই পেয়েছে সেই দুটি জিনিস অশোক স্তম্ভ এবং ইসরোর প্রতীকের ছাপ। তাই এবার শুধু চাঁদের মাটিতে বৈজ্ঞানিক তথ্য অনুসন্ধান বা মাটি-পাথর সংগ্রহ নয়, এবার চাঁদের মাটিতে ভারতের ‘উপস্থিতি’ প্রমাণ করবে রোভার।

images 5 4

ইসরো জানাচ্ছে যেই মুহূর্তে বিক্রমের ভিতর থেকে প্রজ্ঞান রোভার চাঁদের মাটিতে পা রাখবে তখন তার চাকায় থাকবে অশোক স্তম্ভ এবং ইসরোর প্রতীকের ছাপ। ফলে রোভার চলা শুরু করা মাত্রই সেই ছাপ চাঁদের মাটিতে গিয়ে পড়বে। ক্রমশ এগিয়ে আসছে ‘ডেডলাইন’। এই মুহূর্তে টেনশনে রয়েছে গোটা ভারতবাসী।

চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ ফেলবে প্রজ্ঞান, ক্রমশ এগিয়ে আসছে ডেডলাইন

images 4 6

ইসরো জানাচ্ছে আগামী বুধবার সন্ধ্যে ৬টা ০৪মিনিটে সফট ল্যান্ডিং করবে ‘বিক্রম’। একেবারে পাখির পালকের মত নামবে তিনি। আশায় বুক বাঁধছেন আপামর দেশবাসী। যা কোন দেশ পারেনি সেটি ভারত পারবে তো? প্রশ্নের উত্তর মিলবে কাল!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত