Chandrayaan-3 update: অবশেষে চাঁদের দেশে ঢুকে পড়েছে চন্দ্রযান, আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে পৃথিবীর মায়া কাটিয়ে চাঁদের দেশে ঢুকে পড়ল আমাদের চন্দ্রযান। এই কদিন সে ছিল পৃথিবীর কক্ষপথের মধ্যেই। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তার পরেই চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান-৩। তবে এবার কি সত্যি সত্যি নিজের পায়েতেই দাঁড়াতে পারবে প্রজ্ঞান? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারন মানুষদের মনে।

আরও পড়ুনঃ দুর্দান্ত ম্যাচ জিতেই ক্রিকেটকে বিদায় জানালেন স্টুয়ার্ট ব্রড

কারন আগের বারের ভুল থেকে শিক্ষা নিয়ে নাসা। তাই এবারে আরও অভিনব পদ্ধতি অবলম্বন করে বানানো হয়েছে চন্দ্রযানকে। আগামী মাসের ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে রকেট উঠেছিল। সেই থেকেই চন্দ্রযান চাঁদের উদ্দেশ্যে তার রহনা চালিয়ে যাচ্ছিল। অবশেষে কাল মাঝরাতে পৃথিবীর গতিপথ থেকে বাইরে বেড়িয়ে চাঁদের পথে অনুপ্রবেশ করল।

অবশেষে চাঁদের দেশে ঢুকে পড়েছে চন্দ্রযান, কবে মাটি ছোঁবে?
অবশেষে চাঁদের দেশে ঢুকে পড়েছে চন্দ্রযান, কবে মাটি ছোঁবে?

তবে এতদিন ধরে চন্দ্রযানের গতিপথ যা ছিল তার থেকে গতিপথ বেশ খানিকটা কমিয়ে আনতে হবে। এই মুহূর্তে এটাই হল সবচেয়ে বড় কাজ। তবে সম্পূর্ণ প্রক্রিয়াটি করতে হবে ধীর গতিতে। বৈজ্ঞানিক ভাষায় এই প্রক্রিয়াকে বলে এলবিএন (লুনার বাউন্ড ম্যানুভার নাম্বার)।

অবশেষে চাঁদের দেশে ঢুকে পড়েছে চন্দ্রযান, কবে মাটি ছোঁবে?

অবশেষে চাঁদের দেশে ঢুকে পড়েছে চন্দ্রযান, কবে মাটি ছোঁবে?

এই সম্পূর্ণ কাজটি করবে প্রোপালশন মডিউল। যেটি চাঁদ থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে থাকা অবস্থাতেই নিজের কাজ থামাবে। এরপর যেই মুহূর্তে চাঁদের থেকে ১০০ কিলোমিটারেরও কম দূরত্বে থাকবে চন্দ্রযান। সেই মুহূর্তে তার গতিবেগ হবে প্রায় পালকের মত। এই পদ্ধতিতে সাহায্য করবে ল্যান্ডার মডিউল। এরপরেই চাঁদের মাটি ছোঁওয়া মাত্রই দরজা খুলে বেড়িয়ে আসবে প্রজ্ঞান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর