Stuart Broad: দুর্দান্ত ম্যাচ জিতেই ক্রিকেটকে বিদায় জানালেন স্টুয়ার্ট ব্রড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিজের ক্রিকেট কেরিয়ারের ইতি টানলেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। পঞ্চম অ্যাশেজের তৃতীয় দিনে ঘোষণা করে দিলেন তাঁর অবসরের কথা। চলতি অ্যাশেজটাই হবে তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ। এরপর তুলে রাখবেন নিজের বুট। শনিবার পঞ্চম অ্যাশেজের তৃতীয় দিনের শেষে স্টুয়ার্ট ব্রড জানান এটাই হবে তাঁর শেষ ম্যাচ।

আরও পড়ুনঃ যেখানে রেকর্ড সেখানেই রোনাল্ডো, ফের নতুন কীর্তি গড়লেন CR7

অর্থাৎ সোমবার ম্যাচের পঞ্চম দিনে তিনি শেষবার জাতীয় দলের জার্সি পরে খেলতে নেমেছিলেন। । নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ টুর্নামেন্টের শেষ ম্যাচে জ্বলে উঠলেন স্টুয়ার্ট ব্রড। জোড়া উইকেটে থামলেন এই পেসার। টেস্ট ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা দাঁড়াল ৬০৪।

6

২-২ সমতায় সিরিজ শেষ করল ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়া গত বারের অ্যাশেজ চ্যাম্পিয়ন হওয়ায় সিরিজ জয়ের ফলে তাঁদের কাছেই ট্রফিটা রইল। ৪৯ রানে পঞ্চম অ্যাশেজ টেস্ট জিতল ইংল্যান্ড। এক অনবদ্য কেরিয়ারের জন্য ইংল্যান্ডের তারকা বোলারকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সচিন তেন্ডুলকর।

দুর্দান্ত ম্যাচ জিতেই ক্রিকেটকে বিদায় জানালেন স্টুয়ার্ট ব্রড

5 1

‘ক্রিকেটের ঈশ্বর’ ব্রডের প্রশংসায় পঞ্চমুখ। ব্রডের উদ্দেশে সচিন লেখেন, ‘এক অনবদ্য কেরিয়ার শেষ হল। স্টুয়ার্ট ব্রড, তোমার দুরন্ত স্পেল, খেলার প্রতি নিষ্ঠা কিন্তু ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সঠিকভাবেই কেরিয়ারটা শেষ হল তোমার। কেরিয়ারের পরবর্তী ইনিংসটা উপভোগ করো।’

4

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর