নজরবন্দি ব্যুরোঃ যেখানে রেকর্ড সেখানেই রোনাল্ডো। ফুটবল রেকর্ড আর রোনাল্ডো যেন একে অপরের প্রতিশব্দ। আর তাই আবার নতুন রেকর্ডের মালিক হলেন সি আর সেভেন। আরবের আল নাসির বনাম ইউএস মোনাস্টিরের বিরুদ্ধে রেকর্ড করেন সি আর সেভেন।
আরও পড়ুনঃ কলকাতা লিগে ফের জ্বলে উঠল মশাল! উয়াড়ীকে পাঁচ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল


এই ম্যাচে রোনাল্ডোর দল ৪-১ গোলে যেতে। ম্যাচে দুটি গোল করেন রোনাল্ডো। হেড দিয়ে দুরন্ত গোল করে রোনাল্ডো রেকর্ড গড়লেন। ফুটবল ইতিহাসে হেড দিয়ে সবচেয়ে বেশি গোল করার মালিক এখন রোনাল্ডোই।

ছাপিয়ে গেলেন জার্মান কিংবদন্তি গার্ড মুলারকে। হেড দিয়ে মুলার গোল করেছিলেন ১৪৪টি। রোনাল্ডোর গোলসংখ্যা ১৪৫। হেড দিয়ে পেলে গোল করেছিলেন ১২৪টি।আল নাসেরের হয়ে প্রথম গোলটি করেন টালিস্কা।


যেখানে রেকর্ড সেখানেই রোনাল্ডো, ফের নতুন কীর্তি গড়লেন CR7

৭৪ মিনিটে রোনাল্ডো ২-১ করেন। রোনাল্ডো তাঁর গোলের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, ‘গুড উইন। গোল করতে পেরে ভাল লাগছে। আমাদের গ্রুপে শীর্ষে রয়েছি’।







