CFL: কলকাতা লিগে ফের জ্বলে উঠল মশাল! উয়াড়ীকে পাঁচ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পর পর দুই ম্যাচে পাঁচ গোল ইস্টবেঙ্গল। আজ উয়াড়ী অ্যাথলেটিক ক্লাবকে ৫-০ গোলে হারিয়ে দিল লাল হলুদ ব্রিগেড। কলকাতা লিগে যেন ফের দাউদাউ করে জ্বলছে মশাল।

আরও পড়ুন: কলকাতা লিগে রুদ্ধশ্বাস ম্যাচ, শেষ মিনিটে সামাদের গোলে বাজিমাত মহামেডানের

গত ম্যাচে ইস্টার্ন রেলকে পাঁচ গোল দেবার পর আজ উয়াড়ীর বিরুদ্ধেও গোলের বন্যা ইস্টবেঙ্গলের। এদিন লাল হলুদের হয়ে জোড়া গোল করলেন অভিষেক কুঞ্জম। একটি করে গোল পেলেন দীপ সাহা, তন্ময় দাস এবং আমন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, পাঁচটি গোলই এল দ্বিতীয়ার্ধে। আজকের পর বলাই যায়, দুই ম্যাচে ১০ গোল করে কলকাতা লিগে চেনা ছন্দে ফিরল বিনো জর্জের ছেলেরা।

মঙ্গলবার ইস্টবেঙ্গল দিবস। তার আগে আজ খেলতে নেমে স্বাভাবিকভাবেই তেতে ছিল লাল হলুদ ব্রিগেড। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি হলেও কোনও গোল না আসায় একটা সময় চাপে ছিল বিনো জর্জের ছেলেরা। আর দ্বিতীয়ার্ধে যেন ঘটে গেল ম্যাজিক।

কলকাতা লিগে ফের জ্বলে উঠল মশাল! উয়াড়ীকে পাঁচ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল

এদিন প্রথম গোলটি এল ৫৩ মিনিটের মাথায়। গোলটি করলেন দীপ। পরিবর্ত হিসেবে নামা তন্ময় দাসের ভেল্কিতে ৬৯ মিনিটের মাথায় ২-০ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। এরপর তিনটি গোলই এল খুব কম সময়ের ব্যবধানে। পরপর দুই গোল খেয়ে এমনিতেই দিশেহারা লাগছিল উয়াড়ী ডিফেন্সকে।

কলকাতা লিগে ফের জ্বলে উঠল মশাল! উয়াড়ীকে পাঁচ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল

আর একেবারে ৯০ মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করলেন অভিষেক কুঞ্জম। ইঞ্জুরি টাইমের মধ্যেই আবার এল দুটি গোল। একটি করলেন আমান এবং অপরটি অভিষেক। আজকের জয়ের পর আনন্দে আত্মহারা লাল হলুদ সমর্থকরা।

কলকাতা লিগে ফের জ্বলে উঠল মশাল! উয়াড়ীকে পাঁচ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল
কলকাতা লিগে ফের জ্বলে উঠল মশাল! উয়াড়ীকে পাঁচ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল

উয়াড়ীকে হারিয়ে কলকাতা লিগের গ্রুপ-বি-তে দুই নম্বরেই থাকল ইস্টবেঙ্গল। ৬ ম্যাচে বিনো জর্জের ছেলেদের পয়েন্ট ১৪, প্রথম স্থানে রয়েছে ভবানীপুর। ৫ ম্যাচে তাঁদের পয়েন্ট ১৫।

কলকাতা লিগে ফের জ্বলে উঠল মশাল! উয়াড়ীকে পাঁচ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল

কলকাতা লিগে ফের জ্বলে উঠল মশাল! উয়াড়ীকে পাঁচ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল
কলকাতা লিগে ফের জ্বলে উঠল মশাল! উয়াড়ীকে পাঁচ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত