নজরবন্দি ব্যুরো: কলকাতা ময়দান আবারও একটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল। পিয়ারলেস বনাম মহামেডান ম্যাচ জমে ক্ষীর। ১-১ ড্র থাকা অবস্থায় একেবারে ম্যাচের শেষ মিনিটে অধিনায়ক সামাদের গোলে বাজিমাত মহামেডানের। ঘরের মাঠে দলের এই জয়ে উচ্ছ্বসিত সাদা কালো সমর্থকরা।
আরও পড়ুন: বিশ্বকাপের আগেই দ্রাবিড় হটাও দাবি! টুইটারে ট্রেন্ডিং #SackDravid
আগের দিন ডায়মন্ড হারবারের বিরুদ্ধে হেরে আজ শুরু থেকেই জেতার জন্য মরিয়া ছিল মহামেডান স্পোর্টিং। প্রথম থেকেই একের পর এক আক্রমণ পিয়ারলেসকে রিতিমতো ভয় পাইয়ে দিচ্ছিল। কিন্তু ফল হল উল্টো। মহামেডানের বিরুদ্ধে প্রথম গোলটি করল পিয়ারলেসই। গোলটি করলেন ইসরাফিল দেওয়ান।
অধিনায়কের উচ্ছাস॥ 🤩
সদ্য প্রকাশিত
আগামীকালের আবহাওয়া: কলকাতায় দুপুরের পর তুমুল বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা
মীন রাশির আজকের রাশিফল – ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবারসামাদ আলি মল্লিকের ৯৭ মিনিটের করা গোলে আমরা আজকে পিয়ারলেসের মতো কঠিন প্রতিপক্ষকে হারাতে সক্ষম হয়েছি॥ 🖤🤍#JaanJaanMohammedan #CFL2023 #IndianFootball pic.twitter.com/Cn7kc4WZGw
— Mohammedan SC (@MohammedanSC) July 30, 2023
দল হিসেবে পিয়ারলেসও একেবারে হালকা নয়। মহামেডান একাধিক সুযোগ তৈরি করলেও গোলের খাতা পারছিল না। অবশ্য ২৫ মিনিটের মাথায় বেনেস্টন ব্যারেটোর পাস থেকে গোল শোধ করে দিলেন ডেভিড লালানসাঙ্গা। প্রথমার্ধে যদিও আর কোনও গোল আসেনি।
দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই মহামেডানের গোলের চেষ্টা জারি থাকে। কিন্তু পিয়ারলেসের রক্ষণ ভেঙে নব্বই মিনিট পর্যন্ত তেকাঠিতে বল জড়ানো সম্ভব হয়নি সাদা কালো ব্রিগেডের। ৯৭ মিনিটের মাথায় একটি ফ্রি-কিক পায় মহামেডান। শট করেন অভিষেক হালদার। সেই বল আটকে গেলে ফিরতি শটে গোল করেন মহামেডান অধিনায়ক সামাদ আলি মল্লিক। ফলে ২-১ গোলে ম্যাচ জিতে নিল সাদা কালো ব্রিগেড।
আজকের জয়ের পর কলকাতা লিগের গ্রুপ-এ-তে তিন নম্বরে থাকল মহামেডান। ৫ ম্যাচে তাঁদের পয়েন্ট ১২। এক এবং দুইয়ে আছে যথাক্রমে ডায়মন্ড হারবার এফসি এবং মোহনবাগান। ডায়মন্ড হারবারের পয়েন্ট ৬ ম্যাচে ১৬, মোহনবাগানের পয়েন্ট ৫ ম্যাচে ১৩।



