নজরবন্দি ব্যুরোঃ শনিবার ব্রিজটাউনে সিরিজ জয় নিশ্চিত করার বদলে দ্বিতীয় একদিনের ম্যাচ হারে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলি বিহীন দল ক্যারিবিয়ানদের নির্বিষ বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে। সঞ্জু স্যামসন নজর কাড়তে ব্যর্থ। একমাত্র ঈশান কিষাণ ছাড়া কোনও ভারতীয় ব্যাটার রান পায়নি।
আরও পড়ুনঃ অতিরিক্ত অর্থ অনর্থের কারণ, রোহিত-বিরাটদের কটাক্ষ কপিলের


জবাবে শুরুতে ধাক্কা খেলেও অনায়াসে ম্যাচ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের পর ভারতীয় কোচ দ্রাবিড় বলেন, দ্রাবিড় বলেন, ‘দূরদৃষ্টি রাখতে হবে। প্রত্যেক ম্যাচ এবং সিরিজ নিয়ে ভাবলে চলবে না।

এরকম একটা সিরিজ যেখানে এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে আমরা মাত্র ২-৩ টে ম্যাচ খেলার সুযোগ পাব, সেখানে বিরাট এবং রোহিতকে খেলালে অনেক প্রশ্নের উত্তর আমরা পেতাম না।’



কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই হারের ফলে দ্রাবিড় হটাও ক্যাম্পেন শুরু হয়ে গিয়েছে। কোচ রাহুল দ্রাবিড়ের সিদ্ধান্তে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা। অক্টোবরেই ওয়ানডে বিশ্বকাপ। তার আগে সঠিক কম্বিনেশন খুঁজে পেতে টিম ইন্ডিয়ায় নানা ধরনের পরীক্ষানিরীক্ষা চলছে।
বিশ্বকাপের আগেই দ্রাবিড় হটাও দাবি! টুইটারে ট্রেন্ডিং #SackDravid

যা এক্কেবারেই না পসন্দ ক্রিকেট প্রেমীদের। তাই টুইটারে ট্রেন্ডিং হয়ে গিয়েছে হ্যাশট্যাগ স্যাক দ্রাবিড় #SackDravid। অর্থাৎ দ্রাবিড়কে কোচের পদ থেকে সরানোর দাবি তোলা হয়েছে।







