Kapil Dev: অতিরিক্ত অর্থ অনর্থের কারণ, রোহিত-বিরাটদের কটাক্ষ কপিলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আগেও মুখ খুলেছিলেন কপিল দেব। এবারও বেশ চড়া মেজাজে রোহিত শর্মা, কোহলিদের আক্রমণ করলেন কপিল। স্পষ্ট জানিয়ে দিলেন এখনকার ক্রিকেটারদের অতিরিক্ত অর্থ অনর্থের কারণ। এখনকার ক্রিকেটারদের প্রতিভা এবং আত্মবিশ্বাস যথেষ্ট আছে।

আরও পড়ুনঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লজ্জার হার, কী বললেন হার্দিক-রাহুল

কিন্তু পাশাপাশি তাদের সবচেয়ে খারাপ দিক তারা মনে করে তারা সবকিছু জানে। অতীত দিনের ক্রিকেটারদের গুরুত্ব দিতে চায় না তারা। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর তিনি বলেন, ‘এখনকার ক্রিকেটাররা সকলেই খুব আত্মবিশ্বাসী, সেটা খুবই ভাল বিষয়।

15 17

কিন্তু ওরা মনে করা ওদের সবকিছুই জানা আছে। নিজেকে যে আরও উন্নত করা যায় সেটা ওরা বোঝে না। যেহেতু ওরা খুব আত্মবিশ্বাসী তাই কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না’। তিনি আরও বলেন,

অতিরিক্ত অর্থ অনর্থের কারণ, রোহিত-বিরাটদের কটাক্ষ কপিলের

17 18

‘ শুধু কোটি কোটি টাকা রোজগার করলেই সেরা ক্রিকেটার হওয়া যায় না। তার জন্য অধ্যাবসায় প্রয়োজন’। দিন কয়েক আগেই প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর বলেছিলেন, টেকনিকে একাধিক গলদ থাকা সত্ত্বেও তাঁর কাছে পরামর্শ নিতে আসেন না বর্তমান ক্রিকেটাররা। তার কারণ, ক্রিকেটারদের মধ্যে প্রবল অহংবোধ তৈরি হয়েছে।

16 19

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত