আজ বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নম্বর ধারা (১৪৪ আইপিসি) জারি করা হয়েছে। যুবভারতী চত্বরে জমায়েত করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিধাননগর কমিশনারেট। সঙ্গে তিনি এও বলেছেন, শান্তিপূর্ণ মিছিলে তাঁদের আপত্তি নেই কিন্তু অরাজকতা তৈরি হলে সাধারণ মানুষ বিপদে পড়তে পারেন।
এই মরশুমে মোহনবাগান তিন তিনজন বিশ্বকাপ আর কে সই করিয়েছে।বলা যায় একটা ভালো দল তৈরি করেছে মোহনবাগান। আর এবার বিরাট কে সই করিয়ে একজন যোগ্য গোলকিপারকে দলে নিল সবুজ মেরুন। যা বিশাল কাইথের যোগ্য ডেপুটি বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
গোলও পেয়েছি। তিন স্ট্রাইকারেরই গোলের মধ্যে থাকাটা দলের পক্ষে ইতিবাচক। কখন কার চোট-আঘাত, কার্ড-সমস্যা হয়, ঠিক নেই। দিমি, জেসন, সাদিকু তিন জনেই ভালো খেলায় আমি খুশি”।
নতুন বছরের শুরুতেই ডার্বি। শুক্রবার সুপার কাপে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। বছরের প্রথম ডার্বিকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা। এবারের ডার্বি জিতবে কে? ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান? দুই দলের প্রস্তুতিই বা কেমন? কি ফর্মেশনে দল নামাবেন দুই কোচ?
শনিবার, ২৩ সেপ্টেম্বর যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্টস ও পাঞ্জাব এফসি। রাত ৮ টায় ম্যাচ শুরু হবে। ৯০ মিনিট সহ অতিরিক্ত সময় নিয়ে ম্যাচ শেষ হতে ১০ টা বেজে যেতে পারে। বাড়ি ফেরার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় তাই আগে থেকেই মেট্রোরেল কর্তৃপক্ষকে মেট্রো পরিষেবা বাড়ানোর আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল।
শহরে এর আগে পা রেখেছেন পেলে, মারাদোনা এবং মেসি। এবার পালা মার্তিনেজের। আর ফুটবল পাগল বাঙালি বিশ্বকাপারকে দেখতে উন্মুখ। মাত্র দু’ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে মার্তিনেজকে দেখার জন্য নির্ধারিত টিকিট। মার্তিনেজকে বাঙালি পদে ভুরিভোজও করানো হবে। মেনুতে থাকবে, আলু পোস্ত, চিতল মাছের মুইঠ্যা, ডাব চিংড়ি, ইলিশ মাছের পাতুরির মতো সব এলাহী পদ। শহরে এসে মূলত মোহনবাগান ক্লাবেই যাবেন মার্তিনেজ। সেখানে উদ্বোধন করবেন পেলে-মারাদোনা-গ্যারি সোবার্স গেট। পাশাপাশি, অন্য একটি সংস্থা কর্তৃক আয়োজিত ‘তাহাদের কথা’ নামক অনুষ্ঠানে গিয়ে নিজের ফুটবলজীবন নিয়ে কথা বলবেন কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক। এছাড়াও অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে দেখা যাবে এমিলিয়ানো মার্তিনেজকে।