পর পর ২ মাসে জোড়া ডার্বি, কবে কবে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী?

পর পর দু'মাসে জোড়া ডার্বির স্বাদ পেতে চলেছেন ফুটবলভক্তরা। ৩ ফেব্রুয়ারির ম্যাচ মোহনবাগানের ঘরের মাঠে। অন্যদিকে, ১০ মার্চ ম্যাচ ইস্টবেঙ্গল মাঠে। 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উত্তেজনায় ফুটছেন সমর্থকেরা। পর পর দু’মাসে জোড়া ডার্বির (Kolkata Derby) স্বাদ পেতে চলেছেন ফুটবলভক্তরা। প্রকাশ্যে এল আইএসএলের সূচি। প্রথমে ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ, তারপর ১০ মার্চ মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohun Bagan)। লক্ষ্মীপূজার কারণে প্রথম পর্বের যে কলকাতা ডার্বি বাতিল হয়ে গিয়েছিল সেই ম্যাচই হবে ৩ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: ট্রফি জয়ের আরও কাছে এসে কী বললেন কোচ কুয়াদ্রাত?

সুপার কাপে গত ডার্বিতে (Kolkata Derby) মোহনবাগানকে ৩-১ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। অবশ্য মোহনবাগান (Mohun Bagan) দলে ছিলেন না ৮ জন ভারতীয় ফুটবলার। যোগ দিতে গিয়েছিলেন এএফসি এশিয়ান কাপে। এশিয়ান কাপে ভারতের দৌড় শেষ হয়েছে। তিন ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছেন সুনীল ছেত্রীরা। জাতীয় দল থেকে ফের ক্লাব ফুটবলে যোগ দেবেন খেলোয়াড়েরা।

পর পর ২ মাসে জোড়া ডার্বি, কবে কবে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী?
পর পর ২ মাসে জোড়া ডার্বি, কবে কবে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী?

ফলে, আগামী দুই ডার্বিতে (Kolkata Derby) নিজেদের পুরো শক্তি নিয়েই নামতে চলেছে মোহনবাগান (Mohun Bagan)। খেলাও হবে হাড্ডাহাড্ডি। অন্যদিকে, ইস্টবেঙ্গলের (East Bengal) সামনে এখন সুপার কাপের ফাইনাল। সেদিকেই বেশি মনোনিবেশ করছেন কোচ কার্লোস কুয়াদ্রাত। তবে, ডার্বির (Kolkata Derby) সময়সূচি প্রকাশ পেয়েছে মানে শুরু হয়ে গিয়েছে পরিকল্পনা। ৩ ফেব্রুয়ারির ম্যাচ মোহনবাগানের ঘরের মাঠে। অন্যদিকে, ১০ মার্চ ম্যাচ ইস্টবেঙ্গলের ঘরের মাঠে।

পর পর ২ মাসে জোড়া ডার্বি, কবে কবে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী?

পর পর ২ মাসে জোড়া ডার্বি, কবে কবে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী?

এই মুহূর্তে আইএসএলের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)। ১০ ম্যাচে সবুজ মেরুনের পয়েন্ট ১৯। ইস্টবেঙ্গল (East Bengal) রয়েছে আট নম্বরে। ১০ ম্যাচে লাল-হলুদের পয়েন্ট ১১। পয়েন্টের বিচারে এগিয়ে থাকলেও মোহনবাগান (Mohun Bagan) তাঁদের শেষ তিনটি ম্যাচে হেরেছে। ইস্টবেঙ্গল সেক্ষেত্রে শেষ তিনটি ম্যাচে ড্র করেছে। তবে, ইস্টবেঙ্গলের জন্য জয় প্রয়োজন।

পর পর ২ মাসে জোড়া ডার্বি, কবে কবে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী?

উল্লেখ্য, আইএসএলের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। দুই প্রধানই দ্বিতীয় পর্ব শুরু করছে ডার্বি (Kolkata Derby) দিয়ে। ফলে, কিছুটা চাপ থাকবে দুই দলের ওপরেই। এবারের মরশুমে তিনবার মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Mohun Bagan)। লাল-হলুদ জিতেছে ২টি ম্যাচ, মোহনবাগান ১টি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন