কাঙ্ক্ষিত সর্বভারতীয় স্তরের ট্রফি জয়ের আরও কাছাকাছি ইস্টবেঙ্গলকে (East Bengal) নিয়ে গেলেন লাল-হলুদের স্বপ্নের কাণ্ডারি কোচ কুয়াদ্রাত। বুধবার কলিঙ্গতে জামশেদপুর এফসিকে ২-০ গোলে কার্যত উড়িয়ে দিয়ে সুপার কাপের (Kalinga Supar Cup) ফাইনালে উঠে গেল ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: ভাঙার মুখে INDIA জোট! এবার বেসুরো নীতীশ

অর্থাৎ আর একধাপ পেরোতে পারলেই কাঙ্ক্ষিত সর্বভারতীয় ট্রফি আসবে ক্লাবের তাঁবুতে। ফাইনালে ওঠায় সন্তুষ্ট ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Square)। খেলা শেষে তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, “ছেলেরা পরিশ্রম করেছে। তার ফল পাচ্ছে।

গোল পেলে ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ে। ফাইনালের আগে এটা গুরুত্বপূর্ণ। সব বিভাগই ভাল খেলেছে। পরিকল্পনা অনুযায়ী খেলেছে। প্রতিপক্ষকে বিশেষ সুযোগ দেয়নি। দলের খেলায় আমি খুশি। তবে এখনো আমাদের কাজ এখনও শেষ হয়নি”।
ট্রফি জয়ের আরও কাছে এসে কী বললেন কোচ কুয়াদ্রাত?

তিনি বলেছেন, ‘‘জামশেদপুরের (Jamshedpur FC) বিরুদ্ধে প্রত্যাশিত ফুটবল খেলেছে আমাদের রক্ষণ। তবে উন্নতি করার জায়গা আছে। কিছু ভুল হয়েছে। সেগুলো ফাইনালের আগে ঠিক করে নিতে হবে। গোলরক্ষকের পারফরম্যান্সও বেশ ভাল। এই সাফল্য দলগত চেষ্টার ফল।’’









