দল বদলের বাজারে একের পর এক চমক দিয়ে চলেছে মোহনবাগান। সম্প্রতি লিয়োনেল মেসির বিরুদ্ধে খেলা অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে সই করিয়ে চমকে দিয়েছিল তারা। এবার গোলকিপার বিভাগের শক্তি বাড়াতে যুব বিশ্বকাপে খেলা তারকার সঙ্গে এক বছরের চুক্তি করল সবুজ-মেরুন। ভারতের হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলা গোলরক্ষক ধীরাজ সিং-কে সই করাল মোহনবাগান।

গত দুই মরশুম ধরে মোহনবাগানের হয়ে অনবদ্য পারফরম্যান্স করছেন বিশাল কাইথ। তবে তাঁর পরিবর্ত হিসাবে খুব দায়িত্ববান কোনও কিপার দলে ছিল না। ধীরাজ-কে সই করানোয় নিঃসন্দেহে গোলকিপার বিভাগের শক্তি বাড়ল বাগানের। ধীরাজ সকলের নজরে আসে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে।



সেই সময় তার খেলা প্রশংসিত হয়েছিল সকলের কাছে। এরপরে ইন্ডিয়ান এরোজের হয়ে তিনি। আইএসএল খেলেছেন গোয়া এবং কেরলের হয়ে। তবে এর আগে ধীরাজ মোহনবাগানের হয়ে খেলেছেন। তবে সেভাবে সুযোগ না পাওয়ায় মোহনবাগান ছাড়েন তিনি।
মোহনবাগানে ধীরজ সিং, এক বছরের চুক্তিতে দলে এই গোলকিপার

এই মরশুমে মোহনবাগান তিন তিনজন বিশ্বকাপ আর কে সই করিয়েছে।বলা যায় একটা ভালো দল তৈরি করেছে মোহনবাগান। আর এবার ধীরাজ কে সই করিয়ে একজন যোগ্য গোলকিপারকে দলে নিল সবুজ মেরুন। যা বিশাল কাইথের যোগ্য ডেপুটি বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।









