নজরবন্দি ব্যুরো: শহরে পা দিলেন কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আর মার্তিনেজের সামনেই কিন্তু খেলতে নামবে মোহনবাগান একাদশ। তবে, বর্তমান মোহনবাগান দলের কেউ নন। খেলবেন প্রাক্তনরা। দলটির নাম দেওয়া হয়েছে মোহনবাগান অলস্টার। বিপক্ষে খেলবে কলকাতা পুলিশ কমিশনার একাদশ।
আরও পড়ুন: ঝড়ের গতিতে শেষ টিকিট, মার্তিনেজকে দেখতে উন্মুখ শহরবাসী, মেনুতে থাকছে কী কী পদ?
শহরে এর আগে পা রেখেছেন পেলে, মারাদোনা এবং মেসি। এবার পালা মার্তিনেজের। আর ফুটবল পাগল বাঙালি বিশ্বকাপারকে দেখতে উন্মুখ। মাত্র দু’ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে মার্তিনেজকে দেখার জন্য নির্ধারিত টিকিট। মার্তিনেজকে বাঙালি পদে ভুরিভোজও করানো হবে। মেনুতে থাকবে, আলু পোস্ত, চিতল মাছের মুইঠ্যা, ডাব চিংড়ি, ইলিশ মাছের পাতুরির মতো সব এলাহী পদ। শহরে এসে মূলত মোহনবাগান ক্লাবেই যাবেন মার্তিনেজ। সেখানে উদ্বোধন করবেন পেলে-মারাদোনা-গ্যারি সোবার্স গেট। পাশাপাশি, অন্য একটি সংস্থা কর্তৃক আয়োজিত ‘তাহাদের কথা’ নামক অনুষ্ঠানে গিয়ে নিজের ফুটবলজীবন নিয়ে কথা বলবেন কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক। এছাড়াও অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে দেখা যাবে এমিলিয়ানো মার্তিনেজকে।

সোমবারই আবার মোহনবাগান অলস্টারের দল ঘোষণা করল মোহনবাগান। সেই দলে রয়েছেন, হেমন্ত ডোরা, শিল্টন পাল, দীপেন্দু বিশ্বাস, শেখ আজিম, হোসেন মুস্তাফি, দুলাল বিশ্বাস, শঙ্করলাল চক্রবর্তী, রিয়াজুল মোস্তাফা, বাসুদেব মন্ডল, বিশ্বনাথ মন্ডল, অমিত দাস, ডেনসন দেবিদাস, সঞ্জয় মাঝি, অলক দাস, গৌতম ঘোষ, সৌমিত্র চক্রবর্তী, দেবজিত ঘোষ, হাবিবুর রহমান মন্ডল। কোচ হিসেবে থাকবেন মানস ভট্টাচার্য ও সত্যজিৎ চ্যাটার্জী।

সব মিলিয়ে মার্তিনেজের জন্য মঞ্চ প্রস্তুত। সেজে উঠেছে মোহনবাগান তাঁবু। এদিকে সোমবার মার্তিনেজ গিয়েছেন বাংলাদেশে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আর্জেন্টিনার জার্সি তুলে দিয়েছেন তিনি। আজই বাংলাদেশ থেকে কলকাতার বিমানে উঠবেন মার্তিনেজ।
মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত জানিয়েছেন, ‘ভারতে সদ্য বিশ্বকাপ জয়ী কোনও প্লেয়ার আজও অব্দি আসেনি। আর্জেন্টিনার চ্যাম্পিয়নের পিছনে মেসির পর অবদান মার্তিনেজের। আর আমাদের সমর্থকদের সাথে দেখা করবেন। মারাদোনা নামের গেট মার্তিনেজের হাতে উদ্বোধন হবে এটা সৌভাগ্যের বিষয়। সারা আর্জেন্টিনা জানতে পারবে মোহনবাগানের নাম’।
শহরে পা দিলেন বিশ্বকাপার, মার্তিনেজের সামনে খেলবে মোহনবাগান!
![]()



