বিপক্ষের ডেরায় জিতেছে তাঁর দল, ম্যাচ শেষে কী বললেন হাবাস

Mohonbagan: এই নিয়ে টানা চারটি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকল হাবাসের দল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ডার্বির পরের ম্যাচ জেতা সবসময় কঠিন। বড় ম্যাচের মিথ ভেঙে বিপক্ষের ডেরায় জিতেছে মোহনবাগান। গোল পেয়েছেন দুই বিদেশি স্ট্রাইকার আর্মান্দো সাদিকু এবং জেসন কামিন্স। তাতে স্বভাবতই খুশি আন্তোনিও লোপেজ হাবাস। সাদিকুর প্রশংসা করলেন। একইসঙ্গে জানালেন, তাঁর পক্ষে প্রথম একাদশ বাছা কঠিন হয়ে গেল। খেলা শেষে মোহনবাগান কোচ বলেন,

আরও পড়ুন: খারাপ খবর নাইটদের জন্য, পিঠের ব্যাথায় কাবু শ্রেয়স আইয়ার, খেলতে পারবেন IPL?

বিপক্ষের ডেরায় জিতেছে তাঁর দল, ম্যাচ শেষে কী বললেন হাবাস
বিপক্ষের ডেরায় জিতেছে তাঁর দল, ম্যাচ শেষে কী বললেন হাবাস

” আমাদের আরও তিন গোল করা উচিত ছিল। জেসন, লিস্টন গোলের ভাল সুযোগ পেয়েছিল। পাশাপাশি আমরা যখন একটানা আক্রমণে ওঠার সময় রক্ষণে অনেক ফাঁকা জায়গা থেকে যাচ্ছিল। প্রতিপক্ষ কাজে লাগাতেই পারত। ছেলেদের বলব, ভবিষ্যতে বিপক্ষকে ফাঁকা জায়গা না দেওয়ার চেষ্টা করতে”।

habas2 1

বুধবার চলতি আইএসএলে টানা আটটি ম্যাচে অপরাজিত থাকল মোহনবাগান। যার মধ্যে তারা ছ’টিতে জয় পেয়েছে। ২টি ম্যাচ ড্র হয়েছে। এই নিয়ে টানা চারটি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকল হাবাসের দল। এর মধ্যে আবার তিনটিতেই জয় পেল তারা।

বিপক্ষের ডেরায় জিতেছে তাঁর দল, ম্যাচ শেষে কী বললেন হাবাস

habas3 1

এই মরশুমে অ্যাওয়ে ম্যাচে এটি সাত নম্বর জয় মোহনবাগানের। তবে তিন বিদেশি স্ট্রাইকারই গোলের মধ্যে থাকায় তিনি খুশি। হাবাস বলেছেন, “আমর অনেক সুযোগ তৈরি করেছিলাম, গোলও পেয়েছি। তিন স্ট্রাইকারেরই গোলের মধ্যে থাকাটা দলের পক্ষে ইতিবাচক। কখন কার চোট-আঘাত, কার্ড-সমস্যা হয়, ঠিক নেই। দিমি, জেসন, সাদিকু তিন জনেই ভালো খেলায় আমি খুশি”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন