খারাপ খবর নাইটদের জন্য, পিঠের ব্যাথায় কাবু শ্রেয়স আইয়ার, খেলতে পারবেন IPL?

Shreyas Iyer: রনজি ফাইনাল খেলতে গিয়ে আবারও তাঁর পিঠের চোট লাগে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বৃহস্পতিবার, অর্থাৎ ১৪ মার্চই শহরে চলে আসছেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারেরা। সব ঠিক থাকলে ১৫ মার্চ থেকে তাদের অনুশীলন শুরু হয়ে যাবে। কেকেআরের স্বদেশি সব ক্রিকেটারেরাই বৃহস্পতিবার শহরে চলে আসবেন বলে জানানো হয়েছে। তবে বিদেশি ক্রিকেটারেরা কবে আসবেন সে সম্পর্কে ফ্র্যাঞ্চাইজ়ির তরফে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: অস্ত্রোপচারের পর কেমন আছেন শামি? জানালেন নিজেই

kkr1 2

কিন্তু আইপিএল এর অনুশীলনের আগেই খারপ খবর কেকেআর এর জন্য। কারণ পিঠের পুরনো চোটে ফের কাবু শ্রেয়স আইয়ার । রনজি ফাইনাল খেলতে গিয়ে আবারও তাঁর পিঠের চোট লাগে। শোনা যাচ্ছে, আইপিএলের শুরুর দিকে কয়েকটা ম্যাচে হয়তো খেলতে পারবেন না কেকেআর অধিনায়ক।

kkr2 1

রঞ্জি সেমিফাইনালে ব্যর্থ হলেও ফাইনালের দ্বিতীয় ইনিংসে ৯৫ রান করেন। ১১১ বলের সেই ইনিংস খেলতে গিয়েই ফের পিঠের পুরনো চোট চাগাড় দিয়ে ওঠে। ব্যাট করতে করতেই দুবার ফিজিওকে ডেকে শুশ্রুষা করান শ্রেয়স। খেলার শেষে হাসপাতালে নিয়ে যেতে হয় কেকেআর অধিনায়ককে।

খারাপ খবর নাইটদের জন্য, পিঠের ব্যাথায় কাবু শ্রেয়স আইয়ার, খেলতে পারবেন IPL?

kkr3

আর এর পরেই প্রশ্ন উঠে তবে কি আইপিএল থেকে ছিটকে গেলেন শ্রেয়স? সূত্রের খবর অধিনায়কের চোট খারাপ অবস্থার দিকে। পুরনো চোট ফের পুরটাই ফিরে এসেছে। আগামী ২৩ মার্চ আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামবে কেকেআর। তার মাত্র ৯ দিন আগেই চিন্তা বাড়াচ্ছে অধিনায়কের চোট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত