গোড়ালির চোটের কারণে দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের পর বাইশ গজ থেকে ছিটকে গিয়েছিলেন মহম্মদ শামি। বিশ্বকাপ পরবর্তীতে আর মাঠে ফিরতে পারেননি ভারতের তারকা পেসার। এই গোড়ালির চোটের কারণে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সিরিজে খেলা হয়নি তাঁর। এমন কী এই বছর আইপিএলেও খেলতে পারবেন না শামি।
আরও পড়ুন: বিরাটহীন বিশ্বকাপ দল কেমন হতে পারে? দেখুন এক নজরে



সেই সঙ্গে তিনি খুব সম্ভবত ছিটকে যেতে পারেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও। বুধবার নিজের চোটের জায়গার ছবি পোস্ট করলেন বাংলার পেসার। সেখানে শামি লেখেন, “সকলকে নমস্কার। আমার চোট সম্পর্কে কিছু কথা জানাতে চাই। ১৫ দিন আগে আমার অস্ত্রোপচার হয়েছিল।



সেলাইও কাটা হয়েছে। যে ভাবে সুস্থ হচ্ছি তাতে আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি চোট সারানোর পরের পর্ব শুরু হবে।” বোর্ডের তরফে মঙ্গলবার বলা হয়, ২৬ ফেব্রুয়ারি শামির অস্ত্রোপচার করানো হয়। তাঁর বাঁপায়ের গোড়ালিতে চোট রয়েছে। বোর্ডের চিকিৎসকেরা তাঁর শুশ্রূষা করছেন। আইপিএল খেলা হবে না তাঁর।
অস্ত্রোপচারের পর কেমন আছেন শামি? জানালেন নিজেই

উল্লেখ্য, শামির অস্ত্রোপচারের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে লিখেছিলেন, ‘তোমার দ্রুত সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করছি। তুমি এই চোট কাটিয়ে সাহসের সঙ্গে ফিরবে, সে ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’








