আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গার নাও হতে পারে বিরাটের। আর তার কারণ হলো টি-টোয়েন্টি ফরমেটে বিরাট দলের চাহিদা অনুযায়ী খেলতে পারছেন না। এর আগে বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হবেন রোহিত শর্মা। এবং দলে থাকবেন বিরাট কোহলিও।
আরও পড়ুন: ধোনির পরে কে হবেন CSK-র অধিনায়ক? চলে এলো বড় আপডেট

আর সেই কারণেই আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তারা। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ থেকে ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছিলেন বিরাট। তবে বিরাটের টি-টোয়েন্টি খেলা নিয়ে বোর্ডের কোন কর্তায় দায়িত্ব নিতে চাইছেন না। কারণ বিষয়টি খুব স্পর্শকাতর।

বিরাটের টি-টোয়েন্টি দলে থাকা নির্ভর করছে প্রধান নির্বাচক অজিত আগারকার এর ওপর। কিন্তু বোর্ডের তরফ থেকে অনেকেই বিরাট কোহলি কে আর টি-টোয়েন্টি দলে রাখতে চাইছেন না। কিন্তু বোর্ডের জল্পনা অনুযায়ী আইপিএলে আরসিবির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলে হয়তো তার কথা ভাবা হতে পারে।
বিরাটহীন বিশ্বকাপ দল কেমন হতে পারে? দেখুন এক নজরে

টি-২০ বিশ্বকাপে সম্ভাব্য ভারতীয় দল এই রকম হতে পারে। ভারতের টি২০ বিশ্বকাপ স্কোয়াড– রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, কে এল রাহুল (উইকেটকিপার), রিঙ্কু সিং, জীতেশ শর্মা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, জসপ্রির বুমরাহ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।



