মহেন্দ্র সিংহ ধোনির পরে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক কে হবেন তা বেছে নেবেন ধোনি নিজেই। এমনটাই জানালেন চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন। তাঁকে নাকি এ কথা স্পষ্ট করে দিয়েছেন দলের মালিক এন শ্রীনিবাসন। বিশ্বনাথ বলেন, “এসব নিয়ে দলের ভিতরে কথা হয়েছে। শ্রীনিবাসন বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন।
আরও পড়ুন: ৩ পয়েন্ট চান হাবাস, ম্যাচের আগে কী বললেন মোহনবাগান কোচ?

অধিনায়ক ও সহ অধিনায়ক নিয়োগ নিয়ে এখনও পর্যন্ত আমাদের মধ্যে কথা হয়নি। বিষয়টা কোচ এবং অধিনায়কের উপরই ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা স্থির করলে তা জানানো হবে শ্রীনিবাসনকে। ততক্ষণ পর্যন্ত সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে।”

বিশ্বনাথনের কথা থেকে পরিষ্কার, নিজের উত্তরসূরি ধোনিই বেছে নেবেন। তাঁকে সাহায্য করবেন কোচ স্টিফেন ফ্লেমিং। তাঁরা দলের মধ্যে থেকে কাউকে বাছবেন, না পরের নিলামে কোনও ক্রিকেটারকে নিয়ে তাঁকে অধিনায়ক করবেন, সেটা সম্পূর্ণ তাঁদের সিদ্ধান্ত।
ধোনির পরে কে হবেন CSK-র অধিনায়ক? চলে এলো বড় আপডেট

উল্লেখ্য, ২০২২ সালে রবীন্দ্র জাদেজার হাতে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল। কিন্তু পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় নেতৃত্ব ছেড়ে দেন। অধিনায়কের আর্মব্যান্ড ফিরিয়ে দেওয়া হয় মহেন্দ্র সিং ধোনিরই হাতে।



