সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক সতীশ ধন্দ। এরপরই সতীশ ধন্দ এবং অভিনেতা রুদ্রনীল ঘোষকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখান থেকেই একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের সুপারস্টার।
সোমবার কলকাতা পৌঁছতেই মহাগুরুকে নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিজেপি সূত্রে খবর, আজই বিজেপির সদর দফতরে যাবেন তিনি। এরপর মঙ্গলবার থেকেই রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন তিনি।
দীর্ঘ সময় শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছিলেন সক্রিয় রাজনীতি থেকে। আবার কলকাতায় ফিরছেন তিনি। এমনকি সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখা যাবে। সুস্থ মিঠুন, এমনটাই ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।