নজরবন্দি ব্যুরোঃ বুধবার কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি অভিযানে নেমে অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। টাকার পাহাড়ের পাশাপাশি ইডি আধিকারিকরা এই ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে ৪ কোটি ৩১ লক্ষ টাকার সোনা।
আরও পড়ুনঃ শুধুই SSC না অন্য কিছু? সোনার ঘড়ির শখ ছিল পার্থর, জোগাড় করেছিলেন শুধু পরা হলনা!
ঠিক একই ভাবে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২১ কোটি ৯০ লক্ষ টাকা এবং ৭৩ লক্ষ টাকার সোনা উদ্ধার করেছিল ইডি। এই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। বিরোধীরা এই নিয়ে সরকারকে এক ইঞ্চি জমি ছাড়তে চাইছেনা।

আর গত রাতে ফের বিপুল পরিমানে টাকা ও সোনা মেলার পরেই পার্থ ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা ও অভিনেতা মেগাস্টার মিঠুন চক্রবর্তী। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মিঠুন চক্রবর্তী।

সেখানে তিনি বলেন, “আমার মনে হয় না, এত টাকা এই দুজনের হতে পারে। এখানে অনেকের টাকা রয়েছে। স্যার ও ম্যাডামকে আমি অনুরোধ করব, নিজেদের এত কষ্ট দেবেন না। সত্যি কথা সকলকে বলে দিন। অপরের জন্য নিজেরা এত কষ্ট সহ্য করবেন না। ওনারা লুটের টাকা রক্ষা করতেন। তাই বলব, সত্যি কথা জানিয়েদিন সকলকে।”

‘নিজেদের এত কষ্ট দেবেন না, সত্যি কথা সকলকে বলে দিন’ পার্থ ইস্যুতে বিস্ফোরক মিঠুন
অর্থাৎ এদিন ইঙ্গতে মিঠুন চক্রবর্তী দাবি করলেন, শুধু মাত্র পার্থ চট্টোপাধ্যায় বা অর্পিতা মুখোপাধ্যায় নয়, ঘটনার নেপথ্যে জড়িয়ে আরও অনেকে।



